Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

যারা বুদনাহ্‌ শব্দটি কেবল উটের ক্ষেত্রে ব্যবহার করার পক্ষপাতি তারা প্রমাণ পেশ করেন একটি হাদিসের মাধ্যমে । হাদিসটি এই-_- হজরত জাবের বলেন, আমরা রসুল স. এর সঙ্গে হুদায়বিয়ায় কোরবানী করেছি__ সাতজনের পক্ষ থেকে একটি গাতী এবং সাতজনের পক্ষ থেকে একটি বুদনা। তিরমিজি কর্তৃক বর্ণিত হয়েছে হাদিসটি । তিনি একথাও বলেছেন, এর সুত্রপরম্পরা উত্তম ও বিশুদ্ধ। আমরা বলি, মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে এভাবে__ হজরত জাবের বলেন, আমরা মন্ধায় পৌছলে রসুল স. নির্দেশ করলেন, যার সঙ্গে কোরবানী নেই, সে যেনো ইহ্রাম খুলে ফেলে । আর যাদের সঙ্গে কোরবানী রয়েছে, তারা সাতজন সাতজন করে এক একটি বুদনায় শরীক হয়ে যাও। এরপর বলা হয়েছে___ 'তোমাদের জন্য এতে মঙ্গল রয়েছে'। একথার অর্থ__ তোমাদের জন্য এই অন্যতম নিদর্শনের মধ্যে রয়েছে পার্থিব ও পারলৌকিক কল্যাণ । এরপর বলা হয়েছে__ “সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের জবেহকালে তোমরা আল্লাহ্‌র নাম নাও ।" একথার অর্থ___ আল্লাহ্‌র নামে তোমরা উট জবাই করো দণ্ডায়মান অবস্থায়, সারিবদ্ধভাবে । হাকেম তার মুসতাদরাকে এবং জবাইয়ের পূর্বে বলবে “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা'। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কণ্ঠদেশে সজোরে আঘাত করবে বল্পম দিয়ে । আবু দাউদ, ইবনে মাজা এবং হাকেমের বর্ণনায় এসেছে, সুপরিণত সূত্রসহযোগে হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল স. উট জবাইকালে পাঠ করতেন__ 'ইন্নী ওয়াজজ্বাহ্তু ওয়াজ্ৃহিয়া লিল্লাজী ফাত্বারাস্‌ সামাওয়াতি ওয়াল আরদ্ব আ'লা মিল্লাত্বি ইব্রহীমা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন-_ ইন্না সালাতি ওয়া নুসুকী ওয়া মাহ্‌ইয়াইয়া ওয়া মামাতী লিল্লাহি রবৃবিল আ'লামীন___ লা শরীকালাহু ওয়া বি জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন'। কামুস রচয়িতা লিখেছেন, “সাওয়াফ্ফুন' (সারিবদ্ধ ভাবে) শব্দটি পরিগঠিত হয়েছে ফাওয়াউল ওজনে । অর্থাৎ শর্দটি কর্মপদ এবং বহুবচনবোধক। এর একবচন “সফ্‌" (সারি)। শব্দটি আবার কর্তৃকারক অর্থেও ব্যবহার্য । আবার “মুসাফ্ফাফ'ও কর্তৃকারক, যা কর্মপদরূপেও ব্যবহৃত হয়। আর এখানে “দণ্ডায়মান ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।