Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

জবেহ্‌ করার সময় আল্লাহ্‌র জিকির অত্যাবশ্যক । এ সময় আল্লাহ্‌ ছাড়া অন্য কারো স্মরণ ও উচ্চারণ নিষিদ্ধ। কেননা আল্লাহ্র স্মরণই কোরবানীর মূল উদ্দেশ্য । সুতরাং আল্লাহ্‌র নাম না নিয়ে অথবা আল্লাহ্‌ ছাড়া অন্য কারো বা কোনোকিছুর নাম নিয়ে জবেহ করলে তা হালাল হবে না। “বাহীমাতুল আনয়াম' অর্থ চতুষ্পদ জন্ত। চতুষ্পদ জন্ত বাকশক্তিহীন। তাই সেগুলোকে বলা হয় *বাহীমাহ্‌' । আর “আনয়াম' বলে এখানে বুঝানো হয়েছে উট, গাতী, বলদ, মহিষ, ছাগল, দুম্বা ইত্যাদি হালাল পশুকে । অন্যান্য পশু যেমন ঘোড়া, গাধা, খচ্চর ইত্যাদিকে আনয়াম বলা যায় না। এখানে “বাহীমাহ' এর পরে অতিরিক্তরূপে “আনয়াম' উল্লেখ করে ঘোড়া, গাধা, খচ্চর ইত্যাদিকে বাদ দেয়া হয়েছে। আর আনয়াম দ্বারা এখানে যে গৃহপালিত পশুর কোরবানী জায়েয করা হয়েছে সে ব্যাপারে বিশ্বাসীগণ একমত । সুতরাং বুঝতে হবে নীল গাই, বন্য গরু ও ছাগল ইত্যাদির কোরবানী অসিদ্ধ। উল্লেখ্য, আলোচ্য আয়াতের শুরুতে প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানীর নিয়মের কথা বলে উদ্বুদ্ধ করা হয়েছে উম্মতে মোহাম্মদীকে। এরপর বলা হয়েছে__ “তোমাদের ইলাহ্‌ তো একমাত্র ইলাহ্‌, সুতরাং তারই নিকটে আত্মসমর্পণ করো'। এ কথার অর্থ__ হে শেষ রসুলের উম্মত! তোমরা তোমাদের সংকল্পকে কেবল আল্লাহ্‌র জন্য বিশুদ্ধ করে নাও। অন্য কাউকে তার অংশীদার বানিয়ো না-__ না কোরবানীর কালে, না জিকিরের সময়। কারণ তিনিই তোমাদের একমাত্র উপাস্য । এরপর বলা হয়েছে__ “ওয়া বাশৃশিরিল মুখবিতীন' (এবং সুসংবাদ দাও বিনীতদেরকে)। “খাবাত' অর্থ মূল্যহীন, হীন। আল্লাহকে যে ভয় করে এবং সে কারণে নিজেকে মূল্যহীন ও হীন বলে জানে, সে-ই “মুখৰিত্‌'। 'কামুস' অভিধানে রয়েছে, “আখবাত্‌' অর্থ অক্ষম, সম্বলহীন। হজরত ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন, “মুখবিতীন' অর্থ বিনয়ীগণ ৷ আখফাশ অর্থ করেছেন ভীত, ব্রস্ত, অক্ষম । কোনো কোনো অভিধানবেত্তা বলেছেন, “খাবাত' বলে নিম্মভূমিকে ৷ তাই মুজাহিদ “মুখবিতীন' মর্মার্থ করেছেন, আল্লাহ্‌র স্মরণমগ্ন ব্যক্তিবর্গ । ইমাম নাখয়ী অর্থ করেছেন___ বিশুদ্ধাচারী। কালাবী অর্থ করেছেন___ বিনম্র, দয়ার্্র। ওমর বিন আওস বলেন, “মুখবিত্‌' সে. যে কারো উপরে অত্যাচার করে না। এবং অত্যাচারিত হলেও প্রতিশোধ গ্রহণ করে না। সার কথা হচ্ছে, “মুখবিতীন' অর্থ ওই বিশুদ্ধচিত্ত ব্যক্তিবর্গ, যাদের হৃদয়ে সতত প্রতিভাসিত হয় আল্লাহ্‌র মহামর্যাদার জ্যোতি । তাই তাদের হৃদয়ে জেগে থাকে আল্লাহর সকম্প ভীতি ৷ এসকল সৌভাগ্যশালী ব্যক্তিবর্গের অন্যান্য বৈশিষ্ট্যের বিবরণ দেয়া হয়েছে পরবর্তী আয়াতে (৩৫)। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।