স্থান অথবা কোরবানীর সময় । আর “ছুমৃমা (অতঃপর) শব্দটি এসেছে এখানে সময়ের অগ্রপশ্চাত বুঝানোর জন্য । এভাবে পূর্ণ বক্তব্যটি দাড়িয়েছে__ কোরবানী করা হয় পারলৌকিক কল্যাণের উদ্দেশ্যে, কিন্ত কোরবানীর নির্ধারিত সময়ের পূর্বে কোরবানীর পশু থেকে নানাবিধ উপকার গ্রহণ করা সিদ্ধ । তারপর নির্ধারিত সময়ে ও স্থানে কোরবানী সম্পন্ন হওয়ার পর যে সওয়াব লাভ হবে, তার দ্বারা উপকার লাভ হবে আখেরাতে । এখানে “ইলাল বায়তিল আতীক্' (প্রাচীনগৃহের নিকটে) বলা হয়েছে হেরেমের সমগ্র পরিসরকে যা মানুষের আধিপত্য থেকে মুক্ত । কোনো মানুষ হেরেমের জমিন ক্রয়-বিক্রয় করতে পারে না। উল্লেখ্য, সমগ্র হেরেমই প্রাটীনগৃহের (বায়তুল আতীক্রে) বিধানভূত। আরববাসীরা বলে, 'বালাগতুল বালাদা'। এর অর্থ__ আমি শহর পর্যস্ত পৌছেছি। এরকম বললে শহরাভ্যন্তরে প্রবেশ করা জরুরী হয় না। কেউ কেউ বলেন, এখানকার “কোরবানীর স্থান' কথাটির অর্থ হেরেমের সীমানা থেকে বায়তুল আতীক্ বা কাবা পর্যন্ত । সুতরাং বলা যেতে পারে হেরেমের সীমানাভূত যে কোনো স্থানে কোরবানী করা জায়েয । ইমাম মালেক বলেন, হাজী সাহেবগণ কেবল মিনায় এবং ওমরাকারীরা কেবল মারওয়ায় কোরবানী করতে পারবে । এর অন্যথা করা নাজায়েয । কারণ রসুল স. এরকমই করেছেন । আমরা বলি, রসুল স. মিনায় কোরবানী করলেও এতে করে একথা প্রমাণিত হয় না যে, হেরেমের অন্যান্য স্থানে কোরবানী নিষিদ্ধ। আর কিতাবুল্লাহ্ ও সুন্নত দ্বারা হেরেমের অন্যান্য স্থানেও কোরবানীর বৈধতা প্রমাণিত । রসুল স. বলেছেন, সমগ্র মিনা কোরবানীর স্থান, মক্কার সকল পাহাড়ী রাস্তা কোরবানীর স্থান, আর সমগ্র আরাফা ও মুজদালিফা অবস্থানের স্থান। হজরত জাবের ইবনে আবদুল্লাহ্ থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ ও ইবনে মাজা। কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা লিখেছেন, "শায়াইরিল্লাহ্' অর্থ ধর্মের বিশেষ নিদর্শন। আর ধর্মের বিশেষ নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা মুস্তাকিগণের জন্য একটি অনির্ণেয় বিধান। 'লাকুম ফিহা মানাফীউ' (তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে) __ এই আয়াতের ব্যাখ্যা “ওয়া উহিল্লাত লাকুমুল আনয়ামু ইল্লা মা ইউত্লা আলাইকুম" (তোমাদের নিকট উল্লেখিত ব্যতিক্রমগ্ডলো ছাড়া অন্যান্য আনয়াম তোমাদের জন্য বৈধ করা হয়েছে)। এভাবে এর সঙ্গে সংযোজিত “আজালিম্ মুসামৃমা' (এক নির্দিষ্টকালের জন্য) কথাটির অর্থ হবে মৃত্যু । আর মাহিল্লুহা (কোরবানীর স্থান) এর উদ্দেশ্য হবে শেষ গন্তব্য স্থল এবং “আলবাইত' (গৃহ) এর উদ্দেশ্য হবে উচ্চ স্থান, যে উচ্চ স্থানে পুণ্যকর্মসমূহ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।