Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পশ্ডর উপরে আরোহণ করা, তাকে বোঝা টানার কাজে ব্যবহার করা অথবা সেগুলোর দুপ্ধদোহন অসিদ্ধ। কারণ সেগুলোকে উৎসর্গ করা হয়েছে কেবল আল্লাহ্‌র জন্য। তাঁর অভিমতে একথাই প্রতিভাত হয় যে, কোনো অবস্থাতেই কোরবানীর পশ্ থেকে উপকার গ্রহণ সিদ্ধ নয়। কারণ এতে কোরবানীর পশুর স্বাস্থ্য নষ্ট হওয়ার আশংকা বিদ্যমান । আর এরকম করা আল্লাহ্‌র নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শনের পরিপন্থী । কিন্তু যেহেতু হাদিস শরীফের মাধ্যমে এরকম উপকার গ্রহণ সুন্নত প্রমাণিত হয়েছে, তাই আমরা বলি, প্রয়োজনবশতঃ এরকম করা সিদ্ধ, যাতে একটি সুন্নত আমল পরিত্যক্ত না হয়। তাহাবী কর্তৃক বর্ণিত একটি হাদিসেও একথার প্রমাণ রয়েছে। দুই সূত্রে হামীদুত্‌ তা'বীল গ্রন্থের বরাত দিয়ে হজরত আনাস থেকে তিনি বর্ণনা করেছেন, রসুল স. দেখলেন, এক লোক পায়ে হেটে তার কোরবানীর পশুকে হাকিয়ে নিয়ে যাচ্ছে। লোকটিকে পরিশ্রাত্ত দেখে রসুল স. আজ্ঞা করলেন, সওয়ার হয়ে যাও। লোকটি বললো, ইয়া রসুলাল্লাহ্‌! এটা যে কোরবানীর পশু । তিনি স. বললেন, সওয়ার হও। অপর বর্ণনায় এসেছে, তিনি স. বললেন, কোরবানীর পশু হলেও তার উপরে সওয়ার হয়ে যাও। এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর দেখলেন, এক লোক তার কোরবানীর পশু হাকিয়ে নিয়ে যাচ্ছে। পদ্ব্রজে চলতে চলতে সে হয়ে পড়েছে ক্লান্ত । তিনি তাকে বললেন, সওয়ার হয়ে যাও। বর্ণনাটি ইতোপূর্বেও উল্লেখ করা হয়েছে। মুসলিমের বর্ণনায় এসেছে, আবু যোবায়ের বলেছেন, আমি জানতে পেরেছি, হজরত জাবের ইবনে আবদুল্লাহকে একবার কোরবানীর উটের উপর আরোহণ সম্পর্কিত মাসআলা জিজ্ঞেস করা হলো । তিনি বললেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, তিনি স. বলেছেন, যখন তুমি অন্য কোনো বাহন না পেয়ে অপারগ হয়ে পড়বে, তখন নিয়মানুযায়ী কোরবানীর পশুর উপরে আরোহণ করতে পারবে । উল্লেখ্য যে, আলোচ্য আয়াতের “নানাবিধ উপকার রয়েছে' কথাটির ব্যাধ্যা এরকমই । মুজাহিদ, কাতাদা ও জুহাক বলেছেন, তোমাদের জন্য পশু থেকে ওই সময় পর্যস্ত উপকার গ্রহণ অনুমোদিত যতক্ষণ না ওই পশ্তকে কোরবানী হিসেবে নির্ধারণ না করা হয়। নির্ধারণ শেষে ওই পশু থেকে আর কোনো প্রকার উপকার গ্রহণ করা যাবে না। এরপর বলা হয়েছে_ _ 'ছুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক্‌' (অতঃপর তাদের কোরবানীর স্থান প্রাচীন গৃহের নিকট)। “মহল' অর্থ এখানে কোরবানীর ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।