এখানে “শাআইরাল্লাহ' অর্থ আল্লাহ্র নিদর্শনাবলী। হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির অর্থ উট ও অন্যান্য পশু যা কোরবানীর জন্য প্রেরণ করা হয়। *শাআর' শব্দটি এসেছে “আশআর' থেকে । 'আশআর' অর্থ চিহিত করে দেয়া। যাতে করে বুঝা যায় -__ এগুলো কোরবানীর পশু। আর কোরবানীর পশুকে সম্মান করার অর্থ পশুকে সুঠামদেহী করে তোলা বিশুদ্ধ সূত্রপরম্পরায় এসেছে, রসুল স. কোরবানী করেছিলেন একশটি উট । আবু দাউদের বর্ণনায় এসেছে, হজরত ওমর কোরবানী দিয়েছিলেন একটি তেজী উট, যার মূল্যছিলো তিন শত দিনার। এরপর বলা হয়েছে__ “এটা তো তার হৃদয়ের ধর্মনিষ্ঠাসঞ্জাত' । একথার অর্থ__ আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন হচ্ছে ধর্মানুরাগরঞ্জিত পবিত্র হৃদয়ের অধিকারীদের আমলসমূহের মধ্যে একটি উত্তম আমল । পরের আয়াতে (৩৩) বলা হয়েছে__ “এই সমস্ত আনয়ামে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে, এক নির্দিষ্ট কালের জন্য ।' উল্লেখ্য যে, কোরবানীর উদ্দেশ্যে হেরেমে প্রেরিত পশুর উপরে আরোহণ করা, সেগুলোকে দিয়ে বোঝা বহন, সেগুলোর দুপ্ধদোহন ও পান ইত্যাদি সিদ্ধ । উই তত্র গ্রহণ করাতে কোনো দোষ নেই। আতা ইবনে রিবাহ্, ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ও ইবনে ইসহাক আলোচ্য আয়াতের মর্মার্থ চিহিত করেছেন এভাবেই । তবে তারা শর্ত আরোপ করেন, এতে করে যেনো পশুগুলোকে অতিরিক্ত কষ্ট দেয়া না হয়। হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. দেখলেন এক লোক তার কোরবানীর পশু নিয়ে পায়ে হেটে পথ চলছে। তিনি স. বললেন, পশুর উপরে আরোহণ করো । লোকটি বললো, হে আল্লাহর রসুল! এটাতো কোরবানীর পশু । তিনি স. পুনরায় বললেন, আরোহণ করো। সে আবারো বললো, এটা যে কোরবানীর উট । তিনি স. বললেন, সওয়ার হওয়া যায়। সন্ভবতঃ দ্বিতীয় অথবা তৃতীয় বার তিনি স. বললেন, তোমার ক্ষতি হোক। বোখারী, মুসলিম । হজরত আনাস থেকেও বোখারী এরকম হাদিস বর্ণনা করেছেন। হজরত ইবনে ওমর একবার এক লোককে কোরবানীর উট হাকিয়ে নিয়ে যেতে দেখে বললেন, এর উপর আরোহণ করে যাও। দ্যাখো, রসুল স. কর্তৃক প্রতিষ্ঠিত বিধান অপেক্ষা অন্য কোনো বিধানকে সহজ বলে মনে কোরো না। (কোরবানীর পশুকে বাহন হিসেবে ব্যবহার করা সুন্নত)। তাহাবী ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।