বায়যাবী লিখেছেন, এখানে 'আও' শব্দটি এসেছে প্রকরণের জন্য । কেননা অংশীবাদীদের অবস্থা হতে পারে দু'ধরনের__ ১. যে কখনোই শিরিক ত্যাগ করে না, অথবা অংশীবাদিতা পরিহার করা তার পক্ষে সমন্ভবই হয় না__ সে যেনো শিকারী পাখির নখরদংশিত, যে পাখি তাকে ছিড়ে ফেঁড়ে ক্ষতবিক্ষত ও ধ্বংস করে দিয়েছে। ২. সে তওবা করে, ফলে মুক্তিলাভ করে অংশীবাদিতার স্থায়ী আগ্রাসন থেকে, যেনো ঝোড়োবাতাস তাকে দূরে নিক্ষেপ করলেও অবশেষে সে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছে স্বগৃহে। প্রকৃত কথা এই যে, এখানে অংশীবাদীদেরকে তুলনা করা হয়েছে আকাশ থেকে পতিত সহায়হীন ব্যক্তি বা বস্তুর মতো, যে নিজেকে কোনো প্রকারেই রক্ষা করতে পারেনি । ধ্বংস তার জন্য অবধারিত, যেনো মাঝপথে কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গিয়েছে অথবা তুফান তাকে নিক্ষেপ করেছে দূরে, বহু দূরে । হাসান বর্ণনা করেছেন, এখানে অবিশ্বাসীদের আমলকে আকাশ থেকে পতিত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এভাবে একথা বুঝিয়ে দেয়া হয়েছে যে, অবিশ্বাসীদের আমল নিক্ষল। নিশ্চিত ধ্বংস থেকে আত্মরক্ষার কোনো উপায়ই তাদের নেই। সুরা আরাফের 'লা তুফাতৃতাহু লাহুম আবওয়াবুস্ সামায়ি'-__ এই আয়াতের তাফসীরে আমি হজরত বারা বিন আজীব কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসের কিয়দংশের বিবরণ দিয়েছি, যার সারমর্ম এরকম; রসুল স. একবার অবিশ্বাসীদের মৃত্যুকালীন অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ফেরেশতারা তাদের রুহ কবজ করে নিয়ে প্রথম আকাশে পৌছে যায় এবং আকাশের দরজা উন্মোচনের অনুমতি প্রার্থনা করে, কিন্তু তাদের জন্য দরজা উন্মুক্ত করা হয় না। একথা বলে তিনি পাঠ করলেন 'লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস্ সামায়ি'। তারপর বললেন, আল্লাহ্ তখন নির্দেশ দেন, তার আমলনামা সর্বনিম্ন স্তরে (সিজ্জিনে) নিয়ে যাও। এরপর তিনি পাঠ করলেন “সে যেনো আকাশ থেকে পড়লো, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেলো.......'। 24০১১। বিএ ৬১৪৭০৩৪৬০৭৭ ০১৮৮৩31 টা ডি হি 0 ইহাই আল্লাহের বিধান, এবং কেহ আল্লাহের নিদর্শনাবলীকে সম্মান করিলে ইহা তো তাহার হৃদয়ের ধর্মনিষ্ঠাসপ্রাত। 0 এই সমস্ত আন্য়ামে তোমাদিগের জন্য নানাবিধ উপকার রহিয়াছে এক নির্দিষ্ট কালের জন্য; অতঃপর উহাদিগের কুরবানীর স্থান প্রাচীন গৃহের নিকট । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।