Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কথা তিনি উচ্চারণ করলেন তিনবার! তারপর পাঠ করলেন, “সুতরাং তোমরা বর্জন করো মূর্তিরূপ অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কসম থেকে, আল্লাহ্‌র প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার কোনো শরীক না করে । কাতাদা বলেন, অংশীবাদিতার যুগে মানুষ নিজেরা হজ করতো, কিন্তু তাদের মাতা, কন্যা ও ভগ্নীদেরকে হজ করতে দিতো না। আবার নিজেদের পরিচয় প্রকাশ করতো 'হানীফ' (হজরত ইব্রাহিমের ধর্মাধিষ্ঠিত বলে)। তাদের ওই মূর্খজনোচিত বক্তব্য ও আচরণের প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। নির্দেশ দেয়া হয়__ হজরত ইব্রাহিমের ধর্মাদর্শের উপরে যদি তোমরা প্রতিষ্ঠিত বলতে চাও, তবে বর্জন করো মূর্তিরূপ অপবিভ্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন থেকে । পরের আয়াতে (৩১) বলা হয়েছে__ “আল্লাহ্‌র প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কোনো শরীক না করে'। এখানকার 'হানীফ' শব্দটি এসেছে 'হানাফা' থেকে । কামুস গ্রন্থে এসেছে “হানাফ' অর্থ সুদৃঢ় | অর্থাৎ সত্যের উপরে সুদৃঢ় । এরকম সুদৃঢ় থাকার অর্থই হচ্ছে, আপন উপাসনাকে কেবল আল্লাহ্‌র জন্য বিশুদ্ধ করে নেয়া এবং আল্লাহ্‌ ছাড়া অন্য কোনোকিছুর উপাসনা থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে যাওয়া। সুতরাং বুঝতে হবে যারা হানীফ তারাই হজরত ইব্রাহিমের সত্যিকার অনুসারী এবং তারা কশ্মিনকালেও অংশীবাদী হতে পারে না। এরপর বলা হয়েছে___ 'এবং যে কেউ আল্লাহ্‌র শরীক করে তার অবস্থা ঃ সে যেনো আকাশ থেকে পড়লো, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেলো, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো ।' আল্লাহ্‌র ইবাদতই সবেচিচ ও সর্বশ্রেষ্ঠ । এই সর্বেচ্চি মর্যাদার সঙ্গে যখন কেউ অংশীবাদিতাকে মিশ্রিত করে, তখন সে হয়ে যায় ওই অনুল্পেখ্য বস্তুর মতো, যা উত্ধ্বাকাশ থেকে পতিত হয় মাটিতে, তারপর কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে চলে যায়। কিংবা ক্ষিপ্রবাতাস তাকে উঠিয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করে অজ্ঞাত কোনো স্থানে। এটাই আলোচ্য আয়াতাংশের মর্মার্থ । “তাহ্বী বিহির্‌ রীহু' অর্থ বায়ু তাকে উড়িয়ে নিয়ে যায়। “ফী মাকানিন্‌ সাহীক্‌' অর্থ নিক্ষেপ করে অজ্ঞাত স্থানে বা দূরবর্তী স্থানে ৷ প্রকৃত অর্থে শয়তানই মানুষকে নিক্ষেপ করে এরকম অপপরিণতিতে ৷ অর্থাৎ আল্লাহ্‌র ইবাদতের মতো সুউচ্চ আকাশ থেকে অংশীবাদীরা যখন তাদের পতনকে তরান্বিত করে, তখন শিকারী পাখির মতো শয়তান ছিনিয়ে নেয় তাদের হৃদয়ের শাস্তি ও পরিতৃত্তি , তাদেরকে নিক্ষেপ করে ইমান থেকে বহুদূরের দুর্ভাগ্য ও ভ্রষ্টতায়। এখানে 'আও' শব্দটি ব্যবহৃত হয়েছে শূন্যে মিলিয়ে না যাওয়ার অর্থে, একত্রিত না হওয়ার অর্থে নয়। অর্থাৎ এখানে পাখির ছো মেরে নিয়ে যাওয়া এবং বাতাসে উড়িয়ে নেয়া ইত্যাদি বাস্তব অর্থে বলা হয় নি। বলা হয়েছে রূপক অর্থে, উপমারূপে। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।