Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে___ “তোমাদের নিকট উল্লেখিত ব্যতিক্রমগ্ডলো ছাড়া অন্যান্য আনয়াম তোমাদের জন্য বৈধ করা হয়েছে" । একথার অর্থ-_ কতিপয় ব্যতিক্রম ব্যতিরেকে আল্লাহ্‌ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন বিভিন্ন পশু ও প্রাণী__ স্থলতাগের ও সমুদ্রের । আর বাহিরা, সায়েবাহ্‌, ওয়াসিলা, হাম ইত্যাদি পশুগুলোকেও আল্লাহ্‌ করে দিয়েছেন হালাল, যদিও পৌত্তলিকেরা ওগুলোকে হারাম বলে। এরপর বলা হয়েছে___ "সুতরাং তোমরা বর্জন করো মূর্তিরূপ অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন থেকে'। এ কথার অর্থ__ সুতরাং হে মানুষ! তোমরা জীবনযাপন করো আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত বৈধতার সীমানায় । আর বর্জন করো প্রতিমা পূজার মতো ঘৃণ্য অপবিত্রতাকে । নিঃসন্দেহে পৌত্তলিকতা নাপাক । তাই যারা জ্ঞানবান ও বিচক্ষণ, তারা প্রতিমা পূজা থেকে এমনভাবে নিজেকে রক্ষা করে, যেমনভাবে সর্ব সাধারণ পরিহার করে চলে অপরিচ্ছন্নতা ও অপবিভ্রতা । “ফাজৃতানিবূ' অর্থ বর্জন করো অর্থাৎ বিরত থাকো। এভাবে এখানে শব্দটির মাধ্যমে মূর্তিপূজা থেকে বিরত থাকার জোর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। অর্থাৎ মূর্তির প্রতি সম্মান প্রদর্শন এমতো নিকৃষ্টতম অপবিভ্রতা যে তার নিকটবর্তী হওয়াও নিষেধ। কেউ কেউ এখানকার রিজ্বসুন* (অপবিত্রতা) শব্দটির অর্থ করেছেন “রিজ্বযুন' (শাস্তি)। অর্থাৎ মূর্তিপূজা শাস্তিযোগ্য । তাই বুঝতে হবে, রূপক অর্থে মূর্তিকেই এখানে শাস্তি বলে ঘোষণা করা হয়েছে। “কৃওলায্‌ যূর' অর্থ মিথ্যা কথন। শব্দটি উৎসারিত হয়েছে “যাওরূন' থেকে। এর অর্থ ফিরে যাওয়া বা প্রত্যাবর্তিত হওয়া, যেমন মিথ্যা কথা সত্য থেকে ফিরে যায় বা প্রত্যাবর্তন করে। যেমন “ইফৃক্‌* শব্দটি পরিগঠিত হয়েছে “ইফ্কুন' থেকে। এর অর্থ ফিরিয়ে দেয়া বা ঘুরিয়ে দেয়া। সত্য কথাও তেমনি মিথ্যা কথাকে ঘুরিয়ে দেয় বা ফিরিয়ে দেয়। উল্লেখ্য যে, “যুর' শব্দটির মধ্যে সকল প্রকার মিথ্যা অন্তর্ভুক্ত হলেও এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে কেবল পৌত্তলিকদের কতিপয় সুনির্দিষ্ট বক্তব্য বুঝাতে । যেমন তারা বলে, “ফেরেশতারা আল্লাহ্‌র কন্যা' “মুর্তি আল্লাহ্র দরবারে আমাদের জন্য সুপারিশ করবে" (তালবিয়া পাঠের সময়ের) “তোমার কোনো শরীক নেই, কেবল ওই শরীক ছাড়া, যার মালিক তুমি, যে তোমার মালিক নয়' ইত্যাদি। মিথ্যা সাক্ষ্য শিরিকতুল্যঃ হজরত হুজায়েম ইবনে ফাতিক থেকে ইমাম আহমদ, আবু দাউদ, ইবনে মাজা, তিবরানী ও ইবনে মুনজির বর্ণনা করেছেন, একবার রসুল স. ফজরের নামাজ পাঠ করলেন। নামাজ শেষে দপ্তায়মান হয়ে ঘোষণা করলেন, মিথ্যা সাক্ষ্য প্রদান আল্লাহ্‌র সঙ্গে অংশী স্থাপনের নামান্তর । এ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।