[5 ইহাই বিধান এবং কেহ আল্লাহ্ কর্তৃক নিরধাঁরিত পবিত্র অনুষ্ঠানগুলির সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তাহার জন্য ইহাই উত্তম | তোমাদিগের নিকট উল্লেখিত ব্যতিক্রমগুলি ছাড়া অন্যান্য আনয়াম তোমাদিগের জন্য বৈধ করা হইয়াছে। সৃতরাং তোমরা বর্জন কর মূর্তিরূপ অপবিভ্রতা এবং দূরে থাক মিথ্যা- কথন হইতে, 5 আল্পাহের প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোন শরীক না করিয়া; এবং যে-কেহ আল্লাহের শরীক করে তাহার অবস্থাঃ সে যেন আকাশ হইতে পড়িল, অতঃপর পাখী তাহাকে ছো মারিয়া লইয়া গেল, কিংবা বায়ু তাহাকে উড়াইয়া লইয়া গিয়া এক দৃরবর্তী স্থানে নিক্ষেপ করিল । আলোচ্য আয়াতদ্বয়ের শুরুতে 'জালিকা' (ইহাই বিধান) উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে পূর্ববর্তী আয়াত সমূহে আলোচিত বিধানাবলীর প্রতি । অর্থাৎ বলা হয়েছে__ এতক্ষণ ধরে যে বিধানগুলোর উল্লেখ করা হলো, সেই বিধানগুলোই হজের আবশ্যকীয় বিধান । অবশ্য পালনীয়। এরপর বলা হয়েছে-__ “ওয়া মাইইয্যুআজজিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খইরুল লাহু ই'নদা রব্বিহী' (এবং যে কেউ আল্লাহ্ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলোর সম্মান করবে তার প্রতিপালকের নিকটে তার জন্য তা-ই উত্তম)। এখানে “হুরুমাতিল্লাহ' অর্থ আল্লাহ্ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানসমূহ। উল্লেখ্য, পবিত্র অনুষ্ঠানসমূহে রয়েছে কিছু কিছু নির্দেশ ও কিছু কিছু নিষেধাজ্ঞা। এগুলো সম্মানার্থ। বিশেষ করে নিষেধাজ্ঞাসমূহকে পরিত্যাগ করতে হবে অত্যধিক গুরুত্ত সহকারে । কেননা বিশ্বাসীগণের নিকটে পাপ মস্তকোপরি পতনশীল পাহাড়ের মতো ভয়াবহ। আর কপটচারীদের নিকটে পাপ হচ্ছে নাসিকার উপরে পতিত মক্ষিকা সদৃশ, যে মক্ষিকা সামান্য হস্ত সঞ্চালন করলেই উড়ে চলে যায়। মুমিন ও যুনাফিকের তুলনা হাদিস শরীফে এভাবেই করা হয়েছে। ফকীহ্ লাইছ বলেছেন, 'হুরুমাতিল্লাহ্' অর্থ ওই সকল কাজ, যার প্রতিপালন অবধারিত। অর্থাৎ আল্লাহ্র সকল নির্দেশ ও নিষেধাজ্ঞাই “হুরুমাতিল্লাহ্' এর অন্তর্গত। জুজায বলেন, 'হুরুমাত' হচ্ছে ওই আমল যা পূর্ণাঙ্গূপে সম্পাদন করা ওয়াজিব । ন্যুনতা বা অপূর্ণাঙ্গতার সুযোগ যে আমলে একেবারেই । নিষিদ্ধ । কোনো কোনো আলেম বলেন, এখানে 'হুরুমাতিল্লাহ্' অর্থ হজের আদব । ইবনে জায়েদ বলেন, এখানে 'হুরুমাতিল্লাহ্' অর্থ সম্মানিত শহর, সম্মানিত গৃহ এবং সম্মানিত মাস । অর্থাৎ মক্কা, কাবা শরীফ এবং ওই সকল মাস যেগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। আর “তার প্রতিপালকের নিকট তার জন্য এটাই উত্তম" অর্থ আল্লাহ্র পক্ষ থেকে এটাই তার জন্য শ্রেষ্ঠ সওয়াব । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।