এসেছে, রসুল স. রোকনে ইয়ামিনকে চুমু দিয়েছেন এবং তার উপরে স্থাপন করেছেন তার পবিত্র গণ্ডদেশ । হজরত আবু হোরায়রা থেকে সুপরিণত সূত্রে ইবনে মাজা বর্ণনা করেছেন, রোকনে ইয়ামিনে রয়েছে সত্তর জন মোয়াক্কেল ফেরেশতা । যখন কেউ সেখানে উপস্থিত হয়ে পাঠ করে “আল্লাহুম্মা ইন্নী আস্আলুকাল আ'ফওয়া ওয়াল আফিয়াতা ফীদ্ দুনইয়া ওয়াল আখিরাতি রব্বানা আতিনা ফীদ্ দুনইয়া হাসানাতাও ওয়াফীল আখিরাতি হাসানাতীও ওয়াকীনা আ'জাবান্নার' তখন ওই ফেরেশতারা বলে 'আমীন' । মাসআলাঃ ইহরামের উর্ধদেশের বস্ত্রখণ্ড ডান বগলের নিচে দিয়ে বুক ঢেকে নিয়ে স্থাপন করতে হবে বাম স্কন্ধে, ডান কাধ থাকবে খোলা___ এরকম অবস্থায় বীরতৃব্যঞ্জকতার সঙ্গে সম্পন্ন করতে হবে আগমনী তাওয়াফের প্রথম তিন চক্কর । চক্রাকারে প্রদক্ষিণ শুরু করতে হবে হাজরে আসওয়াদের অবস্থান স্থল থেকে । সেখানে এসেই সমাপ্ত হবে প্রতিটি প্রদক্ষিণ। এরকম করাই সুন্নত। বিশুদ্ধ সৃত্রসম্বলিত বর্ণনায় এসেছে, রসুল স. তাওয়াফের প্রথম তিন প্রদক্ষিণ বীরের মতো তেজব্যঞ্রকতার সঙ্গে সম্পন্ন করতেন হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যস্ত। অবশিষ্ট চারটি প্রদক্ষিণ সম্পন্ন করতেন স্বাভাবিক পদবিক্ষেপে । প্রতি প্রদক্ষিণ শুরু হতো হাজরে আসওয়াদের চুম্বন অথবা স্পর্শনের মাধ্যমে ৷ এটাই বিশুদ্ধ সূত্রপরম্পরাগত রসুল স. এর আমল। এরপর তিনি মাকামে ইব্রাহিমের নিকটে সম্পাদন করতেন দুই রাকাত নামাজ । ওই নামাজের দুই রাকাতে পাঠ করতেন সুরা কাফিরূন ও সুরা এখলাস। এরপর পুনরায় চুম্বন করতেন হাজরে আসওয়াদ এবং পাঠ করতেন আল্লাহু আকবার এবং লাইলাহা ইল্সাল্লহ। হজরত জাবেরের বর্ণনায় এসেছে, রসুল স. তাওয়াফ শেষের দুই রাকাত নামাজ পাঠ কালে সম্মখে রাখতেন মাকামে ইব্রাহিম এবং কাবা শরীফ । আর নামাজের প্রথম রাকাতে পাঠ করতেন কুল ইয়া আইম্যুহাল কাফিরূন' এবং দ্বিতীয় রাকাতে “কুলহুয়াল্পহু আহাদ" । তারপর চুম্বন করতেন হাজরে আসওয়াদ । সূরা হাজ্জ ঃ আয়াত ৩০, ৩১ ১৫? ৯6৮১৫ ০৪৫ £ ৮৩৪) ৯৮০ ৩ ৩৯5৩5458608 10991 5851%-52৩45944854 পর্কীর্তির ৮) 2 ৯০৮ পারার চুঠ পা রা %2)) ৮15৫ 4১৬৭০১ ৩%০ ও 85552548995) 45 এ. 56+ ০33৪3894867 456 চএ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।