Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ সাতবার কাবা প্রদক্ষিণের পর দুই রাকাত নফল নামাজ পড়া ওয়াজিব । ইমাম আবু হানিফা এরকম বলেন। ইমাম মালেক এবং ইমাম শাফেয়ীর অভিমতও এরকম । তাওয়াফের পরের এই দুই রাকাত নামাজ যে পরিত্যাগ করবে তার উপরে একটি কোরবানী ওয়াজিব হবে। এ সম্পর্কিত আলোচনা আমরা উপস্থাপন করেছি “ওয়াততাখিজু মিম্‌ মাকৃমি ইব্রাহীমা মুসল্লা" আয়াতের তাফসীরে । তাওয়াফের মোস্তাহাবসমূহঃ কাবা শরীফের প্রতি দৃষ্টি পতিত হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে হবে “আল্লাহু আকবার' এবং 'লাইলাহা ইল্লাল্পহ। তারপর করতে হবে দোয়া। তিবরানীর বর্ণনায় এসেছে, কাবা শরীফ দেখলে দোয়া করা মোস্তাহাব। হাজরে আসওয়াদের নিকটে উপস্থিত হলে চুম্বন করতে হবে হাজরে আসওয়াদ নামক ওই প্রস্তর খণ্ডটি, যদি অন্য লোককে কষ্ট না দিয়ে তা করা সম্ভব হয়। বোখারীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর হাজরে আসওয়াদকে স্পর্শ করতেন এবং তাতে চুম্বন দান করতেন । সুপরিণত সূত্রসহযোগে ইমাম শাফেয়ীর বর্ণনায় এসেছে, তিনি দীর্ঘ সময় হাজরে আসওয়াদের উপরে ওষ্ঠদ্বয় রাখতেন। ইবনে মাজার বর্ণনায় এসেছে, তিনি অনেকক্ষণ তার দুই ওষ্ঠ হাজরে আসওয়াদের উপরে রাখতেন এবং ক্রন্দন করতেন হাকেমের বর্ণনায় এসেছে, তিনি হাজরে আসওয়াদে চুমু খেতেন এবং মস্তকও স্থাপন করতেন তার উপরে । এভাবে হাজরে আসওয়াদ চুম্বন করা বা স্পর্শ করা যদি সম্ভব না হয়, তবে কী করতে হবে, তা বলা হয়েছে উপরে বর্ণিত একটি হাদিসে । বলা হয়েছে, রসুল স. উদ্ট্রারোহী হয়ে তাওয়াফ করেছেন এবং হাজরে আসওয়াদ স্পর্শ করেছেন ছড়ি দ্বারা। এরকম করাও যদি সম্ভব না হতো, তবে তিনি হাজরে আসওয়াদের দিকে মুখ করে সেখানে কিছুক্ষণের জন্য থামতেন। সাঈদ ইবনে মুসাইয়্যেবের বর্ণনায় এসেছে, হজরত ওমর বলেন রসুল স. আমাকে নির্দেশ করেছেন, তুমি একজন শক্তিমান পুরুষ । সুতরাং হাজরে আসওয়াদের নিকটে ব্যস্ত সমস্ত হয়ে গমন করবে না, যাতে দুর্বল লোকেরা কষ্ট পায়। যখন লোকজন সরে যাবে. তখন স্পর্শ করবে হাজরে আসওয়াদ । নয়তো সেদিকে মুখ করে পাঠ করবে তাকবীর (আল্লাহু আকবার) ও তাহলিল (লা ইলাহা ইল্সাল্লহ) ৷ আহমদ । মাসআলাঃ জমহুর বলেন, যখন রোকনে ইয়ামিনের নিকট দিয়ে গমন করবে তখন তাকে স্পর্শ করবে। ইমাম আবু হানিফা বলেন, এরকম করা মোস্তাহাব, সুন্নত নয়। বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর বলেন, আমি দেখেছি রসুল. স. হাজরে আসওয়াদ ও রোকনে ইয়ামিন উভয়কে স্পর্শ করেছেন (অথবা চুম্বন করেছেন)। সুপরিণত সৃত্রসহযোগে দারাকুতনীর বর্ণনায় ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।