Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

অবশিষ্ট তিন চক্কর সাধারণভাবে পদূবজে। হজরত জাবের থেকে আর একটি বিশুদ্ধ সৃত্রসম্থলিত বর্ণনায় এসেছে, রসুল স. সাফা ও মারওয়ার মধ্যস্থলে সায়ী করেছিলেন এবং ঘর্মান্ত হয়েছিলো তার বসন। একথায় প্রমাণিত হয় যে, অসুস্থতার কারণে তিনি উদ্ারোহণ করে তাওয়াফ করেননি । করেছিলেন একথা জানিয়ে দিতে যে, এরকম করা সিদ্ধ । আর এভাবে হজের নিয়ম শিক্ষা দেয়াই ছিলো তার উদ্দেশ্য ৷ বাহনারোহী হয়ে নফল তাওয়াফ করা মাকরূহ_ এরকম বলেছেন ইমাম আবু হানিফা । জমহুর বলেন, সিদ্ধ । জমহুরের পক্ষে রয়েছে বোখারীর একটি বর্ণনা, যা আমি উল্লেখ করেছি সুরা ফাতাহ্‌ এর তাফসীরে । বর্ণনাটি এই-__ রসুল স. যখন মন্কা জয় করেন, তখন তাওয়াফে কুদুম করেন উদ্ত্রীর উপরে আরোহণ করে। মাসআলাঃ আলেমগণের একমত্য এই যে, তাওয়াফে বিরতিহীন চক্রাবর্তন ফরজ নয়। বরং সুন্নত । সাঈদ ইবনে মনসুর বর্ণনা করেন, হজরত ইবনে ওমর বায়তুল্লাহ্‌ তাওয়াফ করছিলেন, এমন সময় নামাজের ইকামত হলো। তিনি জামাতের সঙ্গে নামাজ পড়লেন। নামাজ শেষে পূর্ণ করে নিলেন অবশিষ্ট চক্রাবর্তন। ইবনে আবু বকর সূত্রে আবদুর রহমান এবং আবদুর রাজ্জাকও এরকম বর্ণনা উপস্থাপন করেছেন । সাঈদ ইবনে মনসুরের বর্ণনায় আরো এসেছে, আতা বলেন, তাওয়াফের কিছু অংশ সম্পন্ন করার পর কেউ যদি কারো জানাজার নামাজে অংশগ্রহণ করে. তবে তাকে জানাজা শেষে বাকী অংশ পূর্ণ করে নিতে হবে। নতুন করে তাওয়াফ শুরু করতে হবে না। নাফে বলেছেন, তাওয়াফরত অবস্থায় দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকা বেদাত । হাসান বলেছেন, তাওয়াফরত অবস্থায় যদি কেউ নামাজের ইকামত শোনে, তবে তাকে তাওয়াফ ছেড়ে দিয়ে নামাজের জামাতে শরীক হতে হবে। নতুনভাবে তাওয়াফ করতে হবে নামাজের পর। মাসআলাঃ ফরজ তাওয়াফ ফরজ নামাজের জন্য স্থগিত রাখা হলেও তা হবে মাকরূহ। জননী উম্মে সালমার বর্ণনায় এসেছে, তারা আগমনী তাওয়াফ করেছিলেন এবং ওই তাওয়াফের মধ্যবর্তীতে রসুল স. ফজরের নামাজ পাঠ করেছিলেন। মাসআলাঃ নফল তাওয়াফ পালনকালে ফরজ নামাজের ইকামত হলে, অথবা জানাজার নামাজ বাদ পড়ে যাওয়ার আশংকা থাকলে তাওয়াফ স্থগিত রেখে নামাজ অথবা জানাজায় শরীক হতে হবে। কিন্তু মনে রাখতে হবে নফল কোনো ইবাদতের কারণে নফল তাওয়াফ স্থগিত রাখা যাবে না। তবে বিতির নামাজে শরীক হওয়ার জন্য নফল তাওয়াফ স্থগিত রাখা উত্তম। একথার প্রমাণ রয়েছে হজরত আব্দুর রহমান ইবনে হজরত আবু বকরের আচরণে । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।