Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরকমও বলা যেতে পারে যে. হজরত ইব্রাহিম যে কাবা নির্মাণ করেছিলেন, হাতিমও ছিলো তার সীমানাভূত । সংক্ষিপ্ত একটি হাদিসেও একথা এসেছে । মাসআলাঃ ইমামগণের একমত্য এই যে, অক্ষম ব্যক্তি অন্য কারো উপরে সওয়ার হয়ে তাওয়াফ করতে পারবে । ইমাম আবু হানিফা বলেন, সক্ষম ব্যক্তির জন্য পায়ে হেটে তাওয়াফ করা ওয়াজিব । সক্ষম ব্যক্তি যদি কারো উপরে সওয়ার হয়ে তাওয়াফ করে, তবে তাকে পুনরায় পদব্রজে তাওয়াফ করতে হবে। এরকম না করলে দিতে হবে কোরবানী । অন্যান্য ইমামগণ বলেন, পদ্বুজে তাওয়াফ সুন্নত, ওয়াজিব নয়। হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. উটে চড়ে তাওয়াফ করেছেন । রোকনের নিকট পৌছে ইশারা করতেন হাতের ছড়ি অথবা লাঠি দিয়ে এবং বলতেন আল্লাহু আকবার । বোখারী, মুসলিম । হজরত জাবের বর্ণনা করেন, রসুল স. উন্্রারোহী হয়ে সাফা ও মারওয়ায় প্রদক্ষিণ করতেন, যেনো মানুষ সহজে তাকে দেখতে পান। সকলের চোখের সামনে তিনি অবতরণ করতেন। আর লোকজন তাকে বিধান সম্পর্কে জিজ্ঞেস করতো । মুসলিম ৷ উম্মত জননী হজরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বিদায় হজে কাবা গৃহ প্রদক্ষিণ করেছিলেন উ্টারোহী হয়ে। প্রত্যেক চক্রেই তিনি চুমো দিতেন রোকনে। হানাফীগণ বলেন, রসুল স. এরকম করেছিলেন অসুস্থতার কারণে । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে, রসুল স. মক্কায় আগমন করেছিলেন কিছুটা অসুস্থ হয়ে। তাই তিনি তাওয়াফ করেছিলেন ইউদ্ট্রারোহী হয়ে । যখন রোকনে উপস্থিত হতেন, তখন রোকন স্পর্শ করতেন ছড়ি দ্বারা । তাওয়াফ শেষে উপবেশন করাতেন উটকে। তারপর অবতরণ করে পাঠ করতেন দুই রাকাত নামাজ । আবু দাউদ । অন্যান্য ইমাম, হানাফীগণের এই জবাবের প্রেক্ষিতে বলেছেন, রসুল স. যে তখন অসুস্থ ছিলেন, তা অনুমান মাত্র । বিষয়টি সুপ্রমাণিত নয়। বাকী রইলো আবু দাউদের বর্ণনাটির কথা । তার বর্ণনাসূত্রভৃত ইয়াজিদ ইবনে জিয়াদ বর্ণনাকারী হিসেবে শক্তিমান নয়। তাই বর্ণনাটিকে প্রামাণ্য বলা যায় না। ইমাম শাফেয়ী আবার এ সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন । বলেছেন, আমি জানিনা ওই হজে রসুল স. পীড়িত ছিলেন কিনা। আমি বলি, রসুল স. তখন অসুস্থ থাকলে আগমনী তাওয়াফ পদুব্রজে করতে পারতেন না। অথচ হজরত জাবের প্রমুখের বিশুদ্বসূত্রসম্বলিত বর্ণনায় এসেছে, রসুল স. আগমনী তাওয়াফ চার চক্কর দিয়েছেন তেজব্যঞ্কতার সঙ্গে এবং ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।