তোমাদের সম্প্রদায় যদি পৌত্বুলিকতার যুগসংলগ্ন না হতো (ভুল বুঝাবুঝির সম্ভাবনা যদি না থাকতো) তবে আমি কাবা গৃহকে মৃত্তিকায় মিশিয়ে দিতাম ৷ নির্মাণ করতাম নতুন করে । হাতিমের তিন গজ নিয়ে আসতাম গৃহসীমানায় । আর দরজা বানাতাম দুটি__ একটি পূর্বে, আর একটি পশ্চিমে । মুসলিমের বর্ণনায় এসেছে, হাতিমের স্থান প্রায় সাড়ে তিন গজ । বোখারী সূত্রে জারীর ইবনে হাজেম থেকেও এরকম কথা এসেছে। ইয়াজিদ ইবনে রুমুমান বর্ণনা করেন, হজরত আবদুল্লাহ্ ইবনে যোবায়ের যখন কাবা গৃহ ভেঙে পুনরায় নির্মাণ করেন, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম । তিনি হাতিমকে মূলগৃহের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন । আমি তখন (পুনঃনির্মাণের পূর্বে) হজরত ইব্রাহিম কর্তৃক নির্মিত উটের কুজ সদৃশ ভিত্তি দর্শন করেছি। দেখেছি হাতিমের স্থান প্রায় তিন গজ । বায়তুল্লাহুর সীমানাভূত করেছিলেন। অপর এক বর্ণনায় এসেছে, অর্ধহাত এবং তিন গজ। মাসআলাঃ তাওয়াফের সময় হাতিমকে কেউ প্রদক্ষিণের বাইরে রাখলেও তার তাওয়াফ হয়ে যাবে, কিন্ত এর জন্য একটি কোরবানী দিতে হবে__ এরকম বলেছেন ইমাম আবু হানিফা । কেননা হাতিম যে কাবার অংশ, তা প্রমাণিত হয়েছে খবরে আহাদ (একক বর্ণনা) দ্বারা। তাই তাকে কোরবানীর মাধ্যমে ওয়াজিব পরিত্যাগের ক্ষতিপূরণ করে দিতে হবে। সরাসরি হাতিমকে কাবার অংশ প্রমাণ করা যায় না। কারণ এরকম কথা কোরআনে নেই। তাই হাতিমকে প্রদক্ষিণের অন্তর্ভুক্ত করা ফরজ নয়। এর পরেও যদি এরকম করাকে ফরজ বলা হয়, তাহলে খবরে আহাদকে কিতাবুল্লাহ্র উপরে অগ্রাধিকার দিতে হয়, যা অসিদ্ধ। জমহুরের অভিমত এর বিপরীত। তারা বলেন খবরে আহাদকে কিতাবুল্লাহ্র উপরে অগ্রাধিকার দেয়া জায়েয । আমি বলি, হাতিমকে তাওয়াফের অন্তর্ভুক্ত ফরজ মনে করলে খবরে আহাদকে কিতাবুল্লাহ্র উপরে অগ্রাধিকার দেয়া হয় না। কেননা আল্লাহ্ “বায়তুল আতিক্' তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন। আর “আলআতিকৃ' এর আলিফ লাম হচ্ছে সীমিত । অর্থাৎ “আল বাইত' অর্থ ওই ঘর যা নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম । আর তার নির্ষিত কাবার মধ্যে হাতিমও ছিলো । আয়াতের বক্তব্যের প্রকৃতিই এর প্রমাণ । যেমন এরশাদ হয়েছে___ 'ওয়া ইজ্ বাওয়া'না লি ইব্রাহীমা মাকানাল বাইত'( আর আমি যখন ইব্রাহীমের জন্য তৈরী করেছিলাম গৃহের স্থান)। সুতরাং হাতিমকে তাওয়াফের বাইরে রাখলে পূর্ণাঙ্গ তাওয়াফে দেখা দেয় সন্দেহ। আর তাওয়াফ অর্থ পূর্ণাঙ্গ তাওয়াফ । এরকম পূর্ণাঙ্গ তাওয়াফই ফরজ, আংশিক তাওয়াফ নয়। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।