এরকম সন্দেহ অনুচিত যে, ওয়াল ইয়াত্তাওয়াফ্ফু' (তাওয়াফ করে), কথাটি নির্দেশসূচক । আর এমতো নির্দেশসূচকতার দাবীও এরকম হতে পারে না যে, নির্দেশকে পুনরাবৃত্তি করতে হবে। সুতরাং একবার তাওয়াফ করলেই তাওয়াফ হয়ে যাবে। বরং এরকম নির্দেশের উদ্দেশ্য হলো, সে আমলের পুনরাবৃত্তিকে গ্রহণ করে না । এবং পুনরাবৃত্তিবিহীনতাকেও নয়। কিন্তু পুনরাবৃত্তি প্রমাণিত হয়েছে প্রসিদ্ধ হাদিসসমূহের দ্বারা । অতএব, সাতবার কাবা প্রদক্ষিণ করা কোরআনের আয়াতের পরিপন্থী নয় । মাসআলাঃ তাওয়াফ অর্থ সাতবার কাবা গৃহ প্রদক্ষিণ। ইমাম আবু হানিফা বলেন, চারবার কাবা প্রদক্ষিণ করলেও তাওয়াফ হয়ে যাবে৷ কিন্ত তাওয়াফে জিয়ারতে এরকম করা হলে পরিত্যক্ত প্রদক্ষিণত্রয়ের জন্য একটি কোরবানী করতে হবে। আর অন্যান্য তাওয়াফের ক্ষেত্রে কিছু সদকা খয়রাত করা হবে ওয়াজিব । কারণ অধিকাংশ সমষ্টির তুল্য। তাই চার বার প্রদক্ষিণ করলেই তাওয়াফ হয়ে যাবে বটে, কিন্তু পরিত্যক্ত তিন প্রদক্ষিণের ক্ষতিপূরণ করতে হবে কোরবানী অথবা সদ্কা খয়রাতের দ্বারা । অন্যান্য ইমামগণ বলেন, সাতবারের কম প্রদক্ষিণ করলে তাওয়াফ পূর্ণ হবে না। যেমন নামাজের এক বা একাধিক রাকাত পরিত্যাগ করলে নামাজ হয় না, তেমনি যে কোনো এক বা একাধিক প্রদক্ষিণ পরিত্যাগ করলে তাওয়াফ হবে না। মাসআলাঃ হাতিম কাবাগৃহের অংশ। তাই প্রদক্ষিণের সময় কাবাগৃহসহ হাতিমকেও প্রদক্ষিণ করতে হবে। জননী আয়েশা বলেছেন, আমি একবার রসুল স. সকাশে নিবেদন করলাম, (হাতিমের) এই দেয়াল কি কাবার অংশ? তিনি স. বললেন, হ্যা । আমি বললাম তাহলে এই স্থানকে কাবাগৃহের অন্তর্ভুক্ত করা হলো না কেনো? তিনি স. বললেন, তোমার সম্প্রদায়ের তখন পূর্ণাঙ্গ গৃহ নির্মাণের ব্যয়ভার বহনের সাধ্য ছিলো না। আমি জিজ্ঞেস করলাম, এই গৃহের দরজা রাখা হয়েছে কেনো? তিনি স. বললেন, যাতে জনসাধারণের ব্যাপক অনুপ্রবেশ রোধ করা যায়। তোমাদেরকে মূর্খতার যুগের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত যদি পেতাম তবে আমি হাতিমকে মূলগৃহের সঙ্গে মিলিয়ে দিতাম । দরজাকেও মিশিয়ে দিতাম মৃত্তিকার সঙ্গে। কিন্ত আমার আশংকা হয় সর্বসাধারণ এ পরিবর্তনকে মনে প্রাণে গ্রহণ করবে না। বোখারী, মুসলিম । তিরমিজি ও নাসাঈর বর্ণনায় জননী আয়েশার বর্ণিত হাদিসটি এসেছে এভাকে__ জননী বলেন, আমি কাবাগৃহের অভ্যন্তরভাগে নামাজ পড়বার আকাংখা পোষণ করতাম । তাই রসুল স. আমাকে হাতে ধরে হাতিমে প্রবেশ করিয়ে দিলেন এবং বললেন, এখানে নামাজ পড়ে নাও । এ স্থান কাবার অংশ । আবু দাউদের বর্ণনাও এরকম । তাত্বিকগণ লিখেছেন, হাতিম কাবারই অংশ আর হাতিমের দৈর্ঘ্য তিন গজের কিছু বেশী। জননী আয়েশা থেকে মুসলিম লিখেছেন, রসুল স. বলেছেন, ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।