অসুবিধা হয় না যে, রসুল স. এর নির্দেশে কংকর নিক্ষেপ করা হয়েছিলো ফজরের পূর্বে। কিন্তু তাওয়াফে জিয়ারত করা হয়েছিলো সূর্যোদয়ের পর। মধ্যবর্তীতে উল্লেখিত “ছুম্মা' (অতঃপর) শব্দটিই এর প্রমাণ । পর্যন্ত । ইমাম আবু হানিফা এরকম বলেল। কতিপয় বর্ণনায় এসেছে, শেষ সময় কোরবানীর দিন সূর্যাস্ত পর্যন্ত । আমি সুরা বাকারার এতদস-শ্রিষ্ট আয়াতের তাফসীরে লিখেছি যে, জমহুরের নিকট তাওয়াফে জিয়ারতের শেষ সময় কেবল কোরবানীর দিনই । হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত একটি সুপরিণত শ্রেণীর হাদিসও একথার সাক্ষ্যবাহী। আবু দাউদ ও হাকেম বর্ণনা করেছেন, এক বর্ণনানুসারে হজরত আলীর অভিমতও এরকম । ইবনে জুরাইজের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, “ইয়াওমিল হাজ্ঞজ্বিল আকবর' অর্থ মিনার দিবসসমূহ । অর্থাৎ কেবল কোরবানীর দিন নয়। সুফিয়ান সওরীর বক্তব্ও এরকম । তিনি একথাও বলেছেন, “ইয়াওমুন' এর অর্থ সময় এবং কালও হয়। যেমন ইয়াওমুস সিফফীন, ইয়াওমুল জামাল, ইয়াওমুল কিয়ামাহ্ ইত্যাদি । এগুলোর অর্থ যথাক্রমে মাসআলাঃ ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেন, তরতীব (ধারাবাহিকতা)ও তাওয়াফের একটি শর্ত। ইমাম মোহাম্মদের অভিমতও এরকম। কিন্ত্র ইমাম আবু হানিফা বলেন, এক্ষেত্রে তরতীব কোনো শর্ত নয়। অর্থাৎ ফরজ নয় । আর অধিকাংশ হানাফী আলেমগণের নিকটে তরতীব সুন্নত, যা পরিত্যাগ করা মাকরূহ (অনভিপ্রেত) । কিন্তু প্রকৃত কথা হচ্ছে, ইমাম মহোদয়ের নিকট তরতীব ওয়াজিব, যা পরিত্যাগ করলে কোরবানী ওয়াজিব হয়ে যায়। কারণ রসুল স. সব সময়ে তাওয়াফের তরতীব রক্ষা করেছেন। একথাও তিনি স. বলেছেন যে, তোমরা আমার কাছ থেকে হজের বিধান শিখে নাও। তবে তরতীবকে ফরজ বলা হলে তা হবে অতিরঞ্জিত। তরতীব রক্ষা করতে হবে এভাবে__ প্রথমে দাঁড়াতে হবে হাজরে আসওয়াদের নিকটে, তারপর সামনের দিকে মুখ করে শুরু করতে হবে তাওয়াফ । এভাবে কাবাকে বাম দিকে রেখে শুরু করতে হবে পদবিক্ষেপ। এর বিপরীত করা নাজায়েয ৷ মাসআলাঃ আলেমগণের একমত্য এই যে, তাওয়াফ করতে হবে কাবা চত্বরে, মসজিদের সীমানার মধ্যে । এর বাইরে এদিকে ওদিকে তাওয়াফ করা যাবে না। রসুল স. এর জামানা থেকেই চলে এসেছে এই নিয়মটি । তাওয়াফে সাতবার কাবা প্রদক্ষিণ করা একটি অত্যাবশ্যক রোকন। এটাই সুপ্রসিদ্ধ ও চলমান রীতি । উত্তম সূত্রসম্বলিত হাদিসের মাধ্যমেও এ কথা এসেছে যে, প্রদক্ষিণের গাণিতিক হিসাব নামাজের রাকাতের গাণিতিক হিসাবের মতো অবশ্য পালনীয়। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।