Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবু হানিফার নিকট উপরোল্লিখিত বিষয়াদির কোনোটাই তাওয়াফের অত্যাবশ্যক শর্ত নয়। কারণ তাওয়াফের নির্দেশ এসেছে সরাসরি কোরআন মজীদের মাধ্যমে । তাই আল্লাহ্র কিতাবের উপরে অতিরিক্ত করা এক অর্থে কোরআনের বিধানকে রহিত করে দেয়া । আর তার নিকটে একক বর্ণিত হাদিস দ্বারা কোরআনের বিধানকে রহিত করা সিদ্ধ নয়। তাই তিনি বলেন, আমরা শর্তকে অত্যাবশ্যক ফরজ হিসেবে সাব্যস্ত করি না। তবে হ্যা, হাদিস শরীফের উপরে আমল করাও যেহেতু ওয়াজিব, সেহেতু আমরা বলি, উপরোল্িখিত কর্মসমূহ কতিপয় ক্ষেত্রে ওয়াজিব। মাসআলাঃ তাওয়াফে জিয়ারতের জন্য সময়ও একটি অত্যাবশ্যক শর্ত । তাই এই তাওয়াফ নির্ধারিত সময়ের পূর্বে সম্পন্ন করা যায় না। আবার নির্ধারিত সময়ের পর তা কাজা করাও অত্যাবশক । এর উপরেই প্রতিষ্ঠিত হয়েছে একমত্য । আর যদি কোনো ক্ষতির আশংকায় কেউ নির্ধারিত সময়ের পরে এই তাওয়াফ সম্পাদন করে, তবে ইমাম আবু হানিফার মতে তার উপরে কোরবানী ওয়াজিব হবে। জমহুরের অভিমত এর বিপরীত । আর যদি খাতুণগ্রস্তা হওয়া অথবা কোনো শক্তিশালী শত্রুর দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া ইত্যাদি শরিয়ত সমর্থিত ওজরের কারণে কেউ নিরধারিত সময়ে তাওয়াফ সম্পন্ন করতে না পারে, তবে কোরবানী ওয়াজিব হবে না। ইমাম আবু হানিফা বলেন, তাওয়াফে জিয়ারতের সময় শুরু হয় কোরবানীর দিন সুবহে সাদেক থেকে । আর জমহুর বলেন, সময় শুরু হয় কোরবানীর দিন অর্ধরাত্রি থেকে । কেননা জননী আয়েশা বলেন, রসুল স. আমাকে কোরবানীর রাতে পাঠিয়ে দিয়েছিলেন । আমি ফজরের পূর্বেই কংকর নিক্ষেপ করেছি। তারপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করেছি। দারা কুতনী। এই হাদিসের সূত্রপরম্পরা শিথিল। কারণ এই সূত্রপ্রবাহভূত এক বর্ণনাকারী জুহাক ইবনে ওসমানকে ব্যক্তিতৃহীন বলে সাব্যস্ত করেছেন কাত্তান। তদুপরি এই বর্ণনাটি হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত একটি হাদিসের বিপরীত বক্তব্য প্রকাশক, যেখানে বলা হয়েছে, রসুল স. তার পরিবার পরিজনদের মধ্যে যারা দুর্বল তাঁদেরকে পূর্বাহ্ন প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন সূর্যেদিয়ের পূর্বে কংকর নিক্ষেপ কোরো না। তিরমিজি । আবু দাউদ, নাসাঈ, তাহাবী ও ইবনে হাব্বান হাদিসটি বর্ণনা করেছেন হাসান গারাবী সূত্রে। হাসান, তিরমিজি এবং তাহাবীও হাদিসটির সংকলক । আবু দাউদ, নাসাঈ, তাহাবী ও ইবনে হাব্বানও বিভিন্ন সূত্রপরম্পরা যোগে হাদিসটি বর্ণনা করেছেন। এভাবে সূত্রগুলো একে অপরের পরিপূরক হয়ে হাদিসের বক্তব্যকে দিয়েছে শক্তিমানতা। এছাড়া হাদিসটিতে বলা হয়েছে “ফা রমাতিল জুমরাতা', এরপর বলা হয়েছে 'ছুম্মা মান্ধত ফাআফাদ্বত' ৷ সুতরাং একথা বুঝতে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।