কোরবানীর দিন হজরত আবু বকর আমাকে জনগণের নিকট এই ঘোষণা করার জন্য প্রেরণ করলেন যে, এই বছরের পর আর কোনো অংশীবাদী হজ করতে পারবে না। আর এখন থেকে উলঙ্গ হয়েও কেউ কাবা তাওয়াফ করতে পারবে না। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, সতর আবৃত করা অত্যাবশ্যক আল্লাহপাক ঘোষণা করেন___ "আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে' (আয়াত ২৬)। এই ঘোষণার মাধ্যমে স্থানের পবিত্রতার অত্যাবশ্যকতা সুপ্রমাণিত । আর পোশাক ও শরীর পবিত্রতার কথা তো আরো অধিক প্রামাণ্য । বিশেষতঃ লঘু ও গুরু অপবিত্রতা থেকে মুক্ত থাকার বিষয়টি আরো অধিক সুস্পষ্ট । কেননা প্রকৃত অপবিব্রতা অপেক্ষা বিধানগত অপবিত্রতা অধিকতর গুরুত্পূর্ণ। যেমন পরিস্থিতিগত কারণে কখনো অপবিত্রতার সঙ্গেও নামাজ পাঠ করা যায়, কিন্তু ওজু বা তায়াম্মুম ছাড়া কখনোই নামাজ পাঠ করা যায় না। হজরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ্ তার রসুলের প্রতি নির্দেশ করেছেন__ “এবং আমার গৃহকে পবিত্র রেখো তাওয়াফকারীদের জন্য এবং যারা সালাতে দীড়ায়, রুকু করে ও সেজদা করে'। এই আয়াতেও নামাজের পূর্বে এসেছে তাওয়াফের কথা । প্রকৃত পক্ষে তাওয়াফ নামাজের মতোই। পার্থক্য কেবল এতটুকু যে, তাওয়াফকালে কথা বলা যায়। কিন্তু নামাজ পাঠকালে কথা বলা যায় না। সুতরাং তাওয়াফরত অবস্থায় যে কথা বলতে চায়, সে যেনো পুণ্য কথা বলে। খুজাইমা, ইবনে হাব্বান ও বায়হাকী হাদিসটি বর্ণনা করেছেন এভাবে__ বায়তুল্লাহ্র তাওয়াফ হচ্ছে নামাজ। পার্থক্য কেবল এই যে, আল্লাহ্ তাওয়াফে কথা বলাকে বৈধ করে দিয়েছেন। বর্ণনাটিকে বিশুদ্ধ সূত্রসম্বলিত বলেছেন ইবনে সাকান। ইমাম আবু হানিফা বলেন, প্রকৃত অপবিব্রতা (নাজাসাতে হাকিকি) থেকে পবিত্র হওয়া সুন্নত এবং বিধানগত অপবিভ্রতা (নাজাসাতে হুকমী) থেকে পবিত্র হওয়া ওয়াজিব । আর সতর আবৃত করাও ওয়াজিব । এগুলোকে পরিত্যাগ করলে গোনাহ্গার হতে হবে । উলঙ্গ হয়ে অথবা গোসল ফরজ হয়েছে এমন অবস্থায় যদি কেউ তাওয়াফ করে, তবে তার উপরে একটি গাভী অথবা উট কোরবানী করা হবে ওয়াজিব। ওজুবিহীন অবস্থায় কেউ ফরজ তাওয়াফ করলে তার উপরেও কমপক্ষে একটি ছাগল কোরবানী ওয়াজিব হবে। অনুরূপ ফরজ ব্যতীত অন্য তাওয়াফ যদি কেউ নির্বস্ত্র হয়ে অথবা অপবিত্র অবস্থায় আদায় করে তবে ছোট অথবা বড় যে কোনো প্রকার কোরবানী দিলেই চলবে । আর ফরজ ছাড়া অন্য তাওয়াফ ওজুবিহীন অবস্থায় করলে কাফফারা স্বরূপ তাকে মিসকিনকে দান করতে হবে অর্ধ “সা' গম। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।