Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ কেউ অন্য কাউকে কাধে উঠিয়ে নিয়ে তাওয়াফ করলে এমতোক্ষেত্রে বিভিন্ন বিধান রয়েছে। যেমন__ ১. বহনকারী ইহ্রামবদ্ধ নয়, আরোহী ইহ্রামবদ্ধ এবং বহনকারী আরোহীর তাওয়াফের নিয়ত করেছে. সাথে সাথে আরোহীও তাওয়াফের নিয়ত করেছে-_ এমতাবস্থায় আরোহীর তাওয়াফ হয়ে যাবে। ২. বহনকারী ইহ্রামবদ্ধ, কিন্তু আরোহী ইহ্রামবদ্ধ নয়__ এমতাবস্থায় বহনকারী যদি তার নিজের তাওয়াফের নিয়ত করে, তবে তার তাওয়াফ হয়ে যাবে। ইমামগণ এ ব্যাপারে একমত । ৩. বহনকারী ও আরোহী কেবল আরোহীর তাওয়াফ আদায় হবে । সঙ্গে সঙ্গে যদি নিজের জন্য নিয়ত করে, তবে তারও তাওয়াফ হয়ে যাবে। আর যদি সে একসঙ্গে উভয়ের জন্য নিয়ত করে, তবে ইমাম শাফেয়ীর মতে কেবল বহনকারীর তাওয়াফ হয়ে যাবে। ইমাম আবু হানিফা বলেন, ইহ্রামবদ্ধ বহনকারী যদি নিজ তাওয়াফের নিয়ত করে, অথবা নিজের নিয়তের সঙ্গে আরোহীর নিয়তও করে এবং একই সঙ্গে যদি আরোহীও তার নিজের নিয়ত করে, তবে উভয়েরই তাওয়াফ হয়ে যাবে। কারণ আপন আপন স্থানে উভয়ের নিয়ত বিদ্যমান। এমতোক্ষেত্রে উভয়ের নিয়তের মধ্যে কোনো দন্ নেই। মাসআলাঃ তাওয়াফের শর্তসমূহের মধ্যে লঘু ও গুরু অপবিত্রতা থেকে মুক্ত থাকাও একটি শর্ত। শরীর, পোশাক ও স্থানের পবিত্রতাও জরুরী ৷ আর জমহুরের নিকট গপ্তাঙ্গ আবৃত থাকাও আবশ্যক । জননী আয়েশার বর্ণনায় এসেছে, রসুল স. মক্কায় উপস্থিত হয়ে প্রথমে ওজু করলেন, তারপর সম্পাদন করলেন তাওয়াফ ৷ এরপর বললেন, তোমরা আমার নিকট থেকে হজের বিধান শিক্ষা করো। জননী আয়েশা বললেন, আমি মক্কায় উপস্থিত হয়েছিলাম খাতুবতী অবস্থায় । রসুল স. আমাকে বললেন, হাজীরা যা করে, তুমিও তা করো। কিন্তু পবিত্র না হওয়া পর্যন্ত কাবা তাওয়াফ কোরো না। বোখারী, মুসলিম । মুসলিমের বর্ণনায় এসেছে, তিনি স. তখন বললেন, তাওয়াফ করবে না, যতক্ষণ না গোসল করবে । জননী আরো বলেন, মক্কা থেকে যাত্রা শুরুর সময় সাফিয়্যার রজঃপ্রাব শুরু হলো । একথা জানতে পেরে রসুল স. বললেন, সে কি কোরবানীর দিবসে তাওয়াফে জিয়ারত করেছে? বলা হলো, হ্যা। তিনি স. বললেন, তাহলে রওনা হয়ে যাও । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, বিদায় হজের পূর্বে হজরত আবু বকরের অধিনায়কত্তবে যে হজের কাফেলা প্রেরণ করা হয়, ওই হজ সম্পাদনকালে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।