প্রশ্নঃ উকুফে আরাফাত (আরাফা প্রান্তরে অবস্থান) এবং তাওয়াফে জিয়ারত হজের অত্যাবশ্যক রোকন । উকুফে আরাফাতের নিয়ত অবশ্য অত্যাবশ্যক নয় । কেউ যদি আরাফা প্রান্তরে অবস্থান করে নিদ্রিত বা সংজ্ঞাহীন অবস্থায়, অথবা বিভিন্ন পর্বতবাসীদের সাথে অবস্থান করে যাদের মধ্যে অন্তর্ভুক্ত আরাফার পর্বতবাসীও, অবস্থানকারী জানেই না যে, এরা আরাফার পর্বতবাসী; তবুও সকলের উকুফে আরাফাতের ফরজ আদায় হয়ে যাবে । হজরত ওরওয়া ইবনে মুফরাস একবার নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমি এসেছি বনী তাঈয়ের পাহাড় থেকে। দীর্ঘ পথ অতিক্রমের কারণে আমার উট দুর্বল । আমিও পরিশ্রান্ত। কিন্তু আল্লাহ্র কসম! আমি কোনো পাহাড়ীর সঙ্গ ত্যাগ করিনি । আমার হজ কি হবে? রসুল স. বললেন, যে আমাদেরকে সমাবেশস্থলে ফজরের নামাজের সময় পেয়েছে, আগের রাতে অথবা দিবসে আরাফায় পৌছেছে, তার হজ সম্পন্ন হয়েছে । আবু দাউদ । এখন কথা হচ্ছে, তাওয়াফে জিয়ারতের নিয়তকে যদি হজের শর্ত বলা হয়, তবে নির্ধারিত ফরজ ছাড়া সাধারণ তাওয়াফের নিয়ত যথেষ্ট হওয়ার কী অর্থ হতে পারে? ফরজ নিয়তের নির্ধারণ তো ওই সকল ফরজ আদায়ের জন্য শর্ত, যার জন্য রয়েছে নির্ধারিত সময়-__ যেমন নামাজ । উত্তরঃ প্রকৃত কথা এই যে, ইহ্রাম বাঁধার সঙ্গে সঙ্গে হজের সকল রোকনের নিয়ত হয়ে যায়। অন্য কোনো নিয়ত এর পরিপন্থী না হওয়া পর্যন্ত প্রথম নিয়ত সকল রোকন সম্পাদনের জন্য যথেষ্ট । অর্থাৎ এমতো ধারণা রাখতে হবে যে, প্রতিটি রোকনের নিয়ত ওই প্রারভ্িক নিয়তের অনুগামী । রোকনসমূহ পালনের জন্য নতুন নতুন নিয়তের আর প্রয়োজন নেই। যেমন নামাজ পাঠের জন্য নিয়ত করতে হয় প্রথমেই । এরপর ক্রোত, রুকু, সেজদা ইত্যাদির জন্য নতুন নিয়তের প্রয়োজন নেই। তবে হ্যা, কোনো রোকন যদি পৃথক ইবাদতের যোগ্যতা রাখে, তবে তা আদায়ের জন্য নতুন নিয়ত আবশ্যক । যেমন তাওয়াফ ও তাওয়াফের দুই রাকাত নামাজ । এই রোকনদ্বয় শুরুর পূর্বে সাধারণ নিয়তই যথেষ্ট নয় আবশ্যক হয় নতুন নিয়ত। নামাজ ও তাওয়াফ দু'টোরই দু'টি অবস্থা রয়েছে__ ১. পৃথক একটি ইবাদত এবং ২. ইবাদতের অংশ হওয়া। প্রথম অবস্থায় নিয়ত করতে হবে তাওয়াফ ও নামাজের প্রারস্তে ৷ আর দ্বিতীয় অবস্থায় ইহরামের সময়ের নিয়তই যথেষ্ট । আমরা উভয় অবস্থাকে সংরক্ষণ করি । তাই বলি পৃথক ইবাদতের বেলায় করতে হবে পৃথক নিয়ত, আর মূল ইবাদতের অংশ হওয়ার কারণে ইহ্রামকালীন সাধারণ নিয়ত । আরো বলি, তাওয়াফে জিয়ারত মূল ইবাদত হজ নয়, বরং হজের অংশ। যেমন অংশ আরাফায় অবস্থান, সাফা-মারওয়ায় সায়ী ইত্যাদি। এ সকল রোকনের জন্য নতুন নতুন নিয়তের প্রয়োজন নেই। ইহ্রামকালীন নিয়তই যথেষ্ট । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।