ঘেতো। রসুল স. তাদেরকে বলতেন, প্রত্যেকের বিদায়ী সাক্ষাত বায়তুল্লাহ্র সঙ্গে হওয়া উচিত। আর তিনি স. এই বিধান থেকে ঝতুবতী নারীদেরকে অব্যাহতি দিতেন । মুসলিমের বর্ণনায় এসেছে. তোমরা কেউ বায়তুল্লাহ্র সঙ্গে শেষ সাক্ষাত না করে মক্কা থেকে বের হয়ো না। কিন্তু তিনি খতু্রস্তা নারীদের জন্য এই বিধান শিথিল করে দিয়েছিলেন ৷ বোখারী মুসলিমে সঙ্কলিত হয়েছে এভাকে-_ রসুল স. জনগণকে আদেশ দিলেন, তারা যেনো পরিশেষে বায়তুল্লাহ্র জিয়ারত করে। হজরত ইবনে ওমর বলেন, যে ব্যক্তি কাবায় হজ করবে তার শেষ কাজ হবে বায়তুল্লাহ্র সঙ্গে সাক্ষাত । খতুগ্রস্তা নারীরা এই বিধানের বাইরে । রসুল স. তাদেরকে এই অবকাশ দিয়েছেন। তিরমিজি, সিহাহ্। হজরত আবদুল্লাহ্ ইবনে আউসের বর্ণনায় এসেছে, আমি স্বয়ং রসুল স. কে বলতে শুনেছি, যে কাবাগৃহে হজ ও ওমরা করবে, তার বিদায়ী সাক্ষাত হতে হবে এই গৃহেরই সঙ্গে। তিরমিজি । শেষোক্ত হাদিসের মাধ্যমেই ইমাম আবু হানিফা প্রমাণ করেন যে, তাওয়াফে সদর ওয়াজিব । কারণ এখানে স্পষ্ট করে হজ ও ওমরার উল্লেখ এসেছে । আমি বলি, তাহলে তো ওমরার ক্ষেত্রেও তাওয়াফে সদর ওয়াজিব হয়ে যায়। কিন্ত এরকম কথা কেউই বলেননি । ইমাম আহমদ বলেন, 'লা ইয়ানফিরু আহাদ" ( কেউ যাত্রা করবে না ) কথাটি সাধারণ অর্থবোধক । তাই তাওয়াফে সদর ওয়াজিব হওয়া বাঞ্ছনীয় । ইমাম আবু হানিফার মতানুসারে এই চূড়ান্ত অর্থবোধককে সীমিত অর্থবোধক করার আবশ্যক করে না। কেননা সীমিতকরণ এখানে কারণের উপরে নির্ভরশীল । যেমন হাদিস শরীফে এসেছে, প্রত্যেক আজাদ ও গোলামের পক্ষ থেকে আদায় করো । অন্য হাদিসে এসেছে, 'প্রত্যেক মুসলমান আজাদ ও গোলামের পক্ষ থেকে আদায় করো । শেষোক্ত হাদিসে রয়েছে “মুসলমান' শব্দটি । এভাবে সাধারণ বিধানকে করা হয়েছে সীমিত । সুতরাং এরকম করা যায়। কিন্তু তাওয়াফে সদরের হাদিসে এধরনের কিছু নেই। শর্ত এখানে জড়িত রয়েছে কারণের উপর । সুতরাং হজের পর মক্কা থেকে চূড়ান্ত বিদায়কালে তাওয়াফ ওয়াজিব ৷ তাওয়াফের শর্ত, ওয়াজিব রোকন সমূহ এবং সুনানের বিবরণঃ তাওয়াফের কিছু রোকন ফরজ, কিছু ওয়াজিব এবং কিছু সুন্নত। আবার মোস্তাহাব রূপেও রয়েছে কিছু কিছু আদব! ১. তাওয়াফের শর্তসমূহঃ তাওয়াফের জন্য নিয়ত শর্ত যেমন সকল মৌলিক ইবাদতের ক্ষেত্রে নিয়ত অত্যাবশ্যক । শরিয়ত দ্বারা এই মাসআলাটি প্রমাণিত। আর এর উপরেই প্রতিষ্ঠিত হয়েছে একমত্য। তাওয়াফে জিয়ারতের জন্য সাধারণ তাওয়াফের নিয়তই যথেষ্ট । 'ফরজ তাওয়াফ করছি' এরকম সুনির্দিষ্টভাবে বলা জরুরী নয়। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।