Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

বিপরীতে দীড় করানো সম্ভব নয়। আর সেখানে একথা সুস্পষ্টরূপে প্রকাশিত হয়েছে যে. রসুল স. আরাফা থেকে ফিরে আসা পর্যন্ত পুনরায় কাবার নিকটবর্তী হননি । তাছাড়া এ বিষয়টিও সুপ্রমাণিত যে, রসুল স. করেছিলেন কিরান হজ এবং তাওয়াফে ওমরা ব্যতীত হজের তাওয়াফে কুদুম তিনি করেননি । সুতরাং বুঝা গেলো, তাওয়াফে কুদুম হজের রোকন নয়। আর এই তাওয়াফ সার্বক্ষণিক ওয়াজিবও নয় । বরং এই আমলটি তাহ্ইয়াতুল মসজিদের নামাজের ন্যায় সুননত। আর ওয়াজিব ও সুন্নতের মাধ্যমে এই সুন্নত পূর্ণ হয়ে যায় । রসুল স. যখন মক্কায় পৌছেন ও ওমরার জন্য তাওয়াফ করে নেন, তখন তাওয়াফে কুদুমের স্থলে এই তাওয়াফই যথেষ্ট হয়ে যায় । মাসআলাঃ নফল তাওয়াফ নফল নামাজের মতই মানতের দ্বারা ওয়াজিব হয়ে যায়। আর আলোচ্য আয়াতে আলেমগণের একমত্যানুসারে তাওয়াফ দ্বারা হজের ভাওয়াফে যিয়ারতের কথা বলা হয়েছে, যা হজের রোকনসমূহের অত্যাবশ্যকীয় রোকন। একমত্য প্রতিষ্ঠিত হয়েছে এর উপরেই । সুতরাং অন্য কোনো তাওয়াফ হজের রোকন নয়। মাসআলাঃ তাওয়াফে সদর অর্থ তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ । উম্মতের একমত্য এই যে, তাওয়াফে সদর হজের রোকন নয়। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ও সাহেবাইনের মতে এই তাওয়াফ ওয়াজিব। এক বর্ণনানুসারে ইমাম শাফেয়ীর অভিমতও এরকম। ইমাম আবু হানিফা এই তাওয়াফকে হজের ওয়াজিবগুলির মধ্যে গণ্য করেছেন। আর ইমাম মোহাম্মদ একে চিহ্নিত করেছেন পৃথক ওয়াজিব হিসেবে । যদি কেউ তাওয়াফে বিদা করার পর আরো কিছুকাল মন্কায় অবস্থান করে, তবে ইমাম আবু হানিফার মতে মক্কা ত্যাগ করার সময় তার আর বিদায়ী তাওয়াফ করার দরকার নেই । কিন্তু ইমাম মোহাম্মদ বলেন পুনরায় তাকে বিদায়ী তাওয়াফ করতে হবে। এরকম করা ওয়াজিব । ইমাম মালেকের নিকটে তাওয়াফে সদর সুন্নত। এক বর্ণনানুযায়ী ইমাম শাফেয়ীর অভিমতও এরকম। তাওয়াফে সদর আবার কোনো প্রকার প্রতিবন্ধকতার কারণে অথবা নারীদের ক্ষেত্রে ঝতুস্রাবের কারণে এঁক্যমত্যানুসারে রহিত হয়ে যায়! হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হজের পর লোকজন যে বিভিন্ন নিয়মে প্রত্যাবর্তন করতেন। রসুল স. নির্দেশ করেছেন, বায়তুল্রাহ্‌্র সঙ্গে শেষ সাক্ষাত না করা পর্যন্ত মক্কা থেকে বের হয়ো না। আহমদ । দারাকৃতনীর বর্ণনায় হাদিসটি এসেছে এভাবে_- লোকজন মিনা থেকে বের হয়ে আপনাপন গন্তব্যস্থলে চলে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।