হাদিস সুপরিণত শ্রেণীরূপে দুর্বল । তবে পরিণত শ্রেণীর হাদিসরূপে ইমাম তাহাবী বিভিন্ন সুত্র সহযোগে বর্ণনাটিকে হজরত আলী এবং হজরত ইবনে মাসউদের বক্তব্যরূপে সাব্যস্ত করেছেন, যা সামগ্রিকরূপে গ্রহণযোগ্য । আর এতে কোনো দুর্বলতাও নেই। আমি বলি, বর্ণিত হাদিস যথাসূত্রসম্বলিতরূপে প্রমাণিত হলেও এতে করে একথা সাব্যস্ত হয় না যে, রসুল স. মক্কায় পৌছবার পর মিনায় গমনের পূর্বেই দু'টি তাওয়াফ করেছিলেন__ একটি কুদুমে হজের, অপরটি ওমরার। বরং হাদিসের মর্ম এই যে, রসুল স. ওমরা সম্পাদনার্থে কাবা তাওয়াফ করেছিলেন এবং সায়ীও করেছিলেন। আর তিনি এরকম করেছিলেন মীনা যাত্রার পূর্বে । পরবর্তীতে তিনি কোরবানীর দিবসসমূহে হজের জন্য পুনরায় তাওয়াফ ও সায়ী করেছিলেন। হজরত ইমরান ইবনে হোসাইন কর্তৃক বর্ণিত হাদিসের উদ্দেশ্যও এরকম । অর্থাৎ রসুল স. তখন পৃথক পৃথক সময়ে তাওয়াফ করেছিলেন দুইটি এবং সায়ী করেছিলেন দু'বার । দারা কৃতনী। কোনো বিবরণেই এ কথা আসে নি যে, রসুল স. তাওয়াফে ওমরার পর তাওয়াফে কুদুম করেছেন। কেবল মসনদে আবু হানিফায় এসেছে, জবী ইবনে মা'বাদ বলেছেন, আমি জজিরা থেকে হজে কিরান সম্পাদনের উদ্দেশ্যে যাত্রা করলাম । পথিমধ্যে সুলায়মান ইবনে রবীয়া এবং জায়েদ ইবনে সাওহানের পাশাপাশি গমনকালে আমি উচ্চারণ করছিলাম 'লাব্বায়িকা বিহাজ্জাতিন ওয়া ওমরাতিন' | বর্ণিত বুজরদ্ধয় আমার এমতো উচ্চারণ শ্রবণ করলেন। একজন বললেন, এলোক যে উটের চেয়েও অধিক পথভোলা। অন্যজনও একই কথা বললেন । কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলাম না। এভাবেই হজ সম্পন্ন করলাম । এরপর আমাকে উপস্থিত হতে হলো বিশ্বাসীগণের অধিনায়ক হজরত ওমর ইবনে খাত্তাবের নিকটে । এখানে বর্ণনাকারী বিভিন্ন প্রকার ব্যাখ্যা প্রদান করেছেন। তারপর বলেছেন, হজরত ওমর জিজ্ঞেস করলেন, কীভাবে হজ সম্পাদন করেছো? আমি নিবেদন করলাম, আমি সব সময় লাব্বায়েক ধ্বনি উচ্চারণ করেছি। তারপর ওমরার জন্য তাওয়াফ ও সায়ী করেছি। হজের জন্য দ্বিতীয় বারও আমি এরূপ করেছি। ইহরাম অবস্থায় হাজীসাহেবরা যা করেছেন, আমিও তা করেছি । এভাবে পূর্ণ করেছি হজের সকল রোকন । তিনি বললেন, তুমি লাভ করেছো রসুল স. এর সুন্নত । মসনদে ইমাম আবু হানিফার এই বিবরণটি অনির্ভরশীল ও অগ্রহণীয়। গ্রন্থকার ও ইমাম আবু হানিফার মাঝের সূত্রপরম্পরাভূত অনেক বর্ণনাকারী অপরিচিত ও অপ্রসিদ্ধ। সুতরাং ওই সকল বর্ণনাকারীকে বোখারী কর্তৃক উপস্থাপিত হজরত ইবনে আব্বাসের বর্ণনার ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।