হাজ্জাজ বাহিনীর দ্বারা যে বছর খলিফা হজরত আবদুল্লাহ্ ইবনে যোবায়ের মক্কায় অবরুদ্ধ হয়েছিলেন, সেই বছর হজ যাত্রার সংকল্প করেছিলেন হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর। তাকে তখন বলা হয়েছিলো, মানুষ এখন যুদ্ধবিগ্রহে লিগ্ত। আশংকা হয়, আপনি বাধাগ্রস্থ হবেন । তিনি তখন পাঠ করলেন “তোমাদের জন্য রসুলুল্লাহ্র মধ্যে রয়েছে উত্তম আদর্শ'। তারপর বললেন, রসুল স. যা ধরেছিলেন, আমি তাই করবো । তোমরা সাক্ষী থেকো, আমি ওমরাকে ওয়াজিব করে নিলাম । একথা বলে তিনি যাত্রা শুরু করলেন। বায়দার বাইরে যখন পৌছলেন তখন বললেন, হজ ও ওমরা একই প্রকৃতির । তোমরা আরো সাক্ষী থেকো যে, আমি ওমরার সঙ্গে হজকেও ওয়াজিব করে নিলাম । একথা বলে তিনি ক্রয়কৃত একটি কোরবানীর পশুও সঙ্গে নিলেন। ওই পশু তিনি কোরবানীর দিবসের পূর্বে কোরবানী করেননি । ইহরামও পরিত্যাগ করেননি । করেননি মস্তক মুণ্ডন অথবা কেশ কর্তন । আর এমন কাজও করেননি যা ইহরাম অবস্থায় নিষিদ্ধ । শেষে কোরবানীর দিবস যখন এলো, তখন তিনি কোরবানী করলেন, মস্তক মুগ্ডন করলেন এবং ধারণা করলেন প্রথম তাওয়াফেই তার হজ ও ওমরা সম্পন্ন হয়েছে । হজরত ইবনে ওমর বলেন, রসুল স. এরকমই করেছিলেন। অপর এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর বলেছেন, যিনি হজ এবং ওমরা একত্রে আদায় করেন, তার জন্য এক তাওয়াফই যথেষ্ট । তার একথার অর্থ হচ্ছে, ইহরাম একবার বেধে হজ ও ওমরা একত্রে সমাপনের পর তা খুলে ফেলতে হবে। মুসলিমের এক বর্ণনায় এসেছে, তিনি যখন মক্কায় গিয়েছিলেন, তখন কাবা প্রদক্ষিণ করেছিলেন সাত বার এবং সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়াদৌড়ি করেছিলেন সাত বার। এর অধিক কিছু করেননি এবং ধারণা করেছিলেন এরকম করাই যথেষ্ট । হানাফীগণ তাদের অভিমতের স্বপক্ষে প্রমাণ উপস্থাপন করেন হজরত আলীর আমল থেকে । তিনিও হজ ও ওমরা আদায় করেছেন একসঙ্গে । কিন্তু উভয়ের জন্য পৃথক পৃথকভাবে তাওয়াফ করেছেন দু'বার । সায়ীও করেছেন দু'বার এবং বলেছেন, আমি রসুল স. কে এরকম করতে দেখেছি । দারা কৃতনী, নাসাঈ । ইমাম মোহাম্মদ তার কিতাবুল আছারে আবু হানিফার বর্ণনাক্রমে পরিণত শ্রেণীর বিবরণরূপে বর্ণনা করেন, হজরত আলী বলেছেন, যখন হজ ও ওমরার জন্য একত্রে ইহরাম বাধবে তখন উভয়ের জন্য পৃথক পৃথকরূপে সম্পন্ন করবে দু'টি তাওয়াফ এবং সাফা-মারওয়ায় সায়ীও করবে দু'বার । স্বসূত্রে ইমাম তাহাবী বর্ণনা করেছেন, হজরত আলী এবং হজরত ইবনে মাসউদ বলেছেন, কিরান হজ সম্পাদনকারীকে তাওয়াফ করতে হবে দু'বার এবং সায়ীও দু'বার । হাফেজ ইবনে হাজার বলেছেন, হজরত আলী এবং হজরত ইবনে মাসউদ থেকে বর্ণিত এই ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।