কুদুমের পর সাফা ও মারওয়ায় সায়ী করা জায়েয । এই সায়ী আবার ওয়াজিবও ৷ বিষয়টি একমত্যসপ্জাভ। সায়ী করা উচিত তাওয়াফের পর। তাই তাওয়াফও ওয়াজিব হওয়া বাঞ্চনীয় । কেননা ওয়াজিব কখনো সুন্নত বা নফলের অনুগামী হতে পারে না। সেকারণেই মক্কাবাসীদের জন্য তাওয়াফে জিয়ারতের পূর্বে সায়ী করা জায়েয নয় । কেননা তাদের জন্য তাওয়াফে কুদুম নেই এবং তাওয়াফের পর নফল সায়ীও জায়েয নয়। আর রসুল স. ইফরাদ হজ করেননি, করেছিলেন কিরান হজ । অর্থাৎ একই সঙ্গে তিনি নিয়ত করেছিলেন হজ ও ওমরার । একথার প্রমাণ রয়েছে অধিকাংশ হাদিসে । হজরত আনাস বলেছেন, আমি স্বকর্ণে রসুল স. কে হজ ও ওমরার তালবিয়া উচ্চারণ করতে শুনেছি এভাকে-__ লাব্বায়িকা ওমরাতাও ওয়া হাজ্বজ্বান। বোখারী, মুসলিম । হজরত ইমরান ইবনে হোসাইন বর্ণনা করেন, রসুল স. হজ ও ওমরা পালন করেছিলেন একসঙ্গে । হজরত ইবনে ওমর বর্ণনা করেন, বিদায় হজে রসুল স. ওমরা করার পর হজ পর্যন্ত “তামাতু' করেছিলেন এবং কোরবানী করেছিলেন সঙ্গে নিয়ে যাওয়া পশু । বোখারী, মুসলিম ৷ এই হাদিস এবং এরকম অন্যান্য হাদিসের প্রতি লক্ষ্য করে ইমাম আহমদ বলেন, রসুল স. “ইফরাদ"' অথবা কিরান কোনোটাই করেননি । করেছিলেন '“তামাত্' হজ। আমরা বলি, এই হাদিসে উল্লেখিত “তামাতু' অর্থ “কিরান'। কেননা অভিধানানুসারে “তামাত্তায়া কিল উ“মরাতি ইলাল হাজ্বজ্ব' অর্থ একই বছরে হজের মাসে ওমরা ও হজ দু'টোই সম্পাদন করা । এরকম হজ একবার ইহরাম বেঁধে যেমন করা যায়, তেমনি করা যায় পৃথক পৃথক ভাবে দুইবার ইহরাম বেঁধে । সুরা বাকারার ১৯৬ সংখ্যক আয়াতে এরকমই বলা হয়েছে। তবে ফকীহ্গণের পরিভাষায় “তামাত্ু' ও 'কিরান' পৃথক প্রকৃতির । কিন্ত কোরআন ও হাদিসের বক্তব্যপ্রকরণ এরকম নয়। তাছাড়া উপরে বর্ণিত হাদিসসমূহের মাধ্যমে একথা স্পষ্টরূপে জানা যায় যে, রসুল স. মক্কায় উপস্থিত হয়ে একটি তাওয়াফ করেছিলেন, অথবা করেছিলেন দুইটি তাওয়াফ-__ একটি তাওয়াফে কুদুম এবং অপরটি তাওয়াফে ওমরা । জমনুর বলেন, তিনি তখন একটি তাওয়াফই করেছিলেন। ইমাম আবু হানিফা বলেন, তিনি তখন তাওয়াফ করেছিলেন দু'টি । জমহুরের বক্তব্যের সমর্থনে রয়েছে বোখারী কর্তৃক বর্ণিত হজরত ইবনে আব্বাসের একটি হাদিস, যেখানে বলা হয়েছে__ রসুল স. মক্কায় আগমন করলেন, তাওয়াফ করলেন এবং সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যস্থলে সায়ী করলেন। পুনরায় তিনি তাওয়াফের জন্য কাবার নিকটবতী হননি । পরে তাওয়াফ করেছিলেন আরাফা থেকে ফিরে এসে । বোখারী ও মুসলিম এই হাদিসটি হজরত ইবনে ওমরের মাধ্যমে উপস্থাপন করেছেন। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।