যে জননেতা হবে. সে যেনো দিন ও রাত্রির কোনো সময়ে কাউকে বায়তুল্লাহ্র তাওয়াফ করতে বাধা না দেয়। হাদিসটি ইমাম শাফেয়ী, সুনান প্রণেতাবৃন্দ, ইবনে খুজায়মা, ইবনে হাব্বান, দারা কুতনী, হাকেম, তিরমিজি বর্ণনা করেছেন যোবায়ের ইবনে মুতয়ীম থেকে । বিশুদ্ধায়ন করেছেন ইমাম তিরমিজি । দারা কুতনীও এই হাদিসটি অপর এক সৃূত্রপরম্পরায় হজরত জাবের থেকে বর্ণনা করেছেন। বর্ণনাটির সৃত্রপরম্পরা ক্রটিযুক্ত । হজরত ইবনে আব্বাস থেকেও দারা কুতনী ভিন্ন সূত্রে হাদিসটি উপস্থাপন করেছেন । তার নিকট থেকে আবার হাদিসটি বর্ণনা করেছেন আবু নাঈম তার “তারীখে ইসপাহান" গ্রন্থে এবং খতীব বাগদাদী তার 'তাখলীস' নামক সংকলনে । কিন্তু এগুলোর সৃত্রপরম্পরাও ক্রটিমুক্ত নয়। হাদিসটির আরেকটি সৃত্রপরম্পরা এরকমঃ ইবনে সাদী- সাঈদ ইবনে রাশেদ__ আতা-__ হজরত আবু হোরায়রা । মাসআলাঃ ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদের নিকটে আগমনী তাওয়াফ সুন্নত। ইমাম মালেকের মতে ওয়াজিব। ইমাম আবু সাওর শাফেয়ীও এমতো অভিমত পোষণ করেন । অর্থাৎ এই তাওয়াফ পরিত্যাগ করলে কোরবানী ওয়াজিব হয়। কিন্তু এ বিষয়ে সকলে একমত যে, তাওয়াফে কুদুম পরিত্যক্ত হলেও হজ আদায় হয়ে যায় । হজরত ওরওয়া ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, আমার নিকটে জননী আয়েশা রসুল স. এর হজের বিবরণ দিয়েছেন এভাবে___ রসুল স. মক্কায় পৌছে সর্বপ্রথমে ওজু করে তাওয়াফ করেছেন। এরপর কোনো ওমরা পালন করেননি । হজরত আবু বকর হজ করেছেন এবং হজের সময় সর্ব প্রথমে তাওয়াফ করেছেন কাবা । এরপর তিনিও ওমরা করেননি । ওমরা করেছেন পরবর্তী সময়ে । এরপর হজরত ওসমানও এরকম করেছেন । বোখারী, মুসলিম ৷ হজরত ইবনে ওমর বর্ণনা করেন, রসুল স. মক্কায় গিয়ে সর্বপ্রথম হজ ও ওমরার তাওয়াফ করেছেন এভাকে___ প্রথম তিন প্রদক্ষিণ বীরতৃব্যঞ্জকতার সঙ্গে দ্রুত এবং অবশিষ্ট চার প্রদক্ষিণ বিলম্বিত পদবিক্ষেপে। তারপর সেজদা করেন দুটি । শেষে সায়ী করেন সাফা ও মারওয়ার মধ্যস্থলে ৷ বোখারী, মুসলিম । হজরত ওরওয়া ইবনে যোবায়ের থেকে ইমাম মালেক বর্ণনা করেন, রসুল স. হজ করেছিলেন একা । কেননা হাদিস শরীফে এসেছে, তারপর ওমরা ছিলো না। আর তাওয়াফে কুদুমের কথা উপরে বর্ণিত দুটি হাদিসেই বলা হয়েছে । একথাও বিশুদ্ধসূত্রে এসেছে যে, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা আমার নিকট থেকে হজের বিধান শিক্ষা করো । তার এমতো আজ্ঞার কারণে তাওয়াফে কুদুম ওয়াজিব সাব্যস্ত হয়েছে। আলেমগণের একমত্যানুসারে একথাও সুপ্রমাণিত যে, তাওয়াফে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।