Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে____ “ওয়াল ইয়াত্‌ তাওয়াফ বিল বাইতিল আ'তীকৃ' (এবং যেনো সে তাওয়াফ করে প্রাচীন গৃহের)। হজরত ইবনে আব্বাস, হজরত যোবায়ের, মুজাহিদ এবং কাতাদার বরাত দিয়ে ইমাম বাগবী লিখেছেন, 'আতীকৃ' অর্থ মুক্ত। ইদৃশ নামকরণের স্বার্থকতা হচ্ছে, অত্যাচারী সম্রাটের জবর দখল বা প্রভাব থেকে আল্লাহ্‌ কাবা গৃহকে চিরমুক্ত রেখেছেন। সে কারণেই এ পর্যন্ত কোনো সম্রাটই কাবা গৃহকে স্ব- অধিকারে রাখতে পারেনি । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, খর্ব উরুসন্ধির অধিকারী এক হাবশী কাবা ধ্বংস করবে । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অগ্ুরু উরুসন্ধির অধিকারী এক হাবশী কাবাগৃহের পাথর একটি একটি করে খুলে ফেলছে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, যতোক্ষণ পর্যন্ত ওই হাবশী তোমাদেরকে পরিহার করে চলবে, ততোক্ষণ পর্যস্ত তোমরা বিরোধ বাধিয়ো না। কেননা কাবাগৃহের সম্পদ ওই হাবশী ব্যতীত অন্য কোনো হুস্ব উরুসন্ধির অধিকারী লুগ্ঠন করতে পারবে না । আবু দাউদ, হাকেম, সিহাহ্‌। কেউ কেউ বলেছেন, আল্লাহ কাবাকে হজরত নূহের সময়ের মহাপ্রাবনে নিমজ্জিত হতে দেননি । কাবাকে উঠিয়ে নিয়েছিলেন উ্ধ্বাকাশে। কাবাকে আপ্তীক্‌ বলা হয় একারণেই । ইবনে জায়েদ ও হাসান বলেছেন, আ'তীক্‌ অর্থ প্রাচীন। এটা মানুষের তৈরী সর্ব প্রথম গৃহ; যা মহা মর্যাদাসম্পন্ন, প্রাচীন ও স্থায়ী । কেউ কেউ আবার বলেছেন, আ'তীক্‌ অর্থ সম্মানিত, শ্রেষ্ঠ, সুস্থীকৃত। ই+তাকুল খাইল অর্থ উচ্চ অশ্ব। ইত্কুর রকীক্‌ অর্থ গোলামীর লাস্থনা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার সম্মান অর্জন। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, কোনো মানুষ কাবাগৃহকে ব্যক্তি অধিকারে আনতে পারেনি এবং পারবেও না। এর চতুষ্পার্ এবং হেরেমের অধিবাসীরাও অন্যের অধীনতা থেকে মুক্ত। আল্লাহপাক ঘোষণা করেছেন___ স্থানীয় ও অস্থানীয়দের জন্য বরাবর । সতর্কবাণী £ তাওয়াফ বলে কাবাগৃহ প্রদক্ষিণ করাকে । তাওয়াফে কুদুম অর্থ প্রারনিক তাওয়াফ ৷ তাওয়াফ তিন প্রকার__ ১. ফরজ তাওয়াফ । এই তাওয়াফ হজ ও ওমরার একটি স্তন্ত ও অত্যাবশ্যকীয় । ২. ওয়াজিব তাওয়াফ । এই তাওয়াফ আগমনী ও প্রস্থানিক। অর্থাৎ তাওয়াফ করতে হয় প্রথম কাবাদর্শন ও কাবাগৃহ থেকে বিদায়কালে। ৩. বর্ণিত দুই প্রকারের তাওয়াফ ছাড়া বাকী সকল প্রকারের তাওয়াফ নফল । নফল তাওয়াফের জন্য নির্ধারিত কোনো সময় নেই। রসুল স. আজ্ঞা করেছেন, হে আবদে মান্রাফের উত্তর পুরুষেরা! তোমাদের মধ্যে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।