Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ যদি কেউ সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখার মানত করে, তবে এক সোমবার অথবা এক বৃহস্পতিবার রোজা রাখাই যথেষ্ট । কিন্তু যদি সে প্রতি সোমবার অথবা প্রতি বৃহস্পতিবার রোজা রাখার মানত করে তবে সারা জীবন ধরে ওই নির্দিষ্ট দিনসমূহে তাকে রোজা পালন করে যেতে হবে। মাসআলাঃ সারা বছর রোজা রাখার মানত-__ মানতের বাক্যাবলী যদি অনিচ্ছাকৃতভাবে উচ্চারিত হয়, তবু এমতো বাক্য উচ্চারণকারীকে মানত পূরণ করতে হবে। কারণ মানত স্বেচ্ছাপ্রণোদিত কোনো সংবাদ নয়, যাতে সত্য ও মিথ্যা উভয়ের সম্ভাবনা বিদ্যমান । আর “ইনশা' বাক্যে মিথ্যার সম্ভাবনা নেই। রসুল স. বলেছেন, তিনটি বিষয় মূলসহ পবিত্র । অর্থাৎ ওই তিনটি বিষয়কে নির্ধিধায় মেনে নেয়া যাবে এবং তার কার্যকারিতাও থাকবে অটুট । আর তার আস্বাদও পবিত্র । ইতোপূর্বে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মাসআলাঃ চলমান বৎসরে রোজা রাখার মানত___ কেউ বললো চলতি বছর আল্লাহ্‌র ওয়াস্তে আমার রোজা'__- এমতাবস্থায় তখন থেকে একাধারে বারো মাস তাকে রোজা রাখতে হবে। কিন্তু 'ফতোয়ায়ে কাজী খান' এবং 'খোলাসা' গ্রন্থে রয়েছে, সুন্নত নিয়ম, তা হলো-_ রোজা শুরু করবে মহররম মাসে এবং শেষ করবে জিলহজে । আর চলমান বৎসরের প্রতি যদি তার ইঙ্গিত থাকে, তবে তখন থেকে জিলহজ পর্যন্ত । বংসরের বিগত দিনগুলোতে রোজা রাখা তার উপরে আর ওয়াজিব থাকবে না। এভাবে “আমি গতকাল রোজা রাখবো" যদি কেউ বলে, তবে তা হবে তার নিরর্৫থক মানত । এরকম অসার বাক্য কখনোই মানত নয় । আবার যদি কেউ বলে 'আমি এ মাসে রোজা রাখার মানত করলাম', তবে তাকে তখন থেকে মাসের অবশিষ্ট দিনগুলোতে রোজা রাখতে হবে । বিগত দিনগুলো তখন হবে নিরর্থক মানতের অন্তর্ভূক্ত । মাসআলাঃ কেউ বললো “গতকালের রোজা রাখা আজ আমার উপরে ওয়াজিব এমতাবস্থায় তাকে ওই দিনই রোজা রাখতে হবে । গতকালের রোজার কাজা তার উপরে ওয়াজিব হবে না। মাসআলাঃ কেউ বললো ' আমি সারা বছর রোজা রাখবো" এমতাবস্থায় তাকে সারা বছর রোজা রাখতে হবে নিষিদ্ধ দিবসসমূহ বাদ দিয়ে । আর মেয়েদেরকে রোজা রাখতে হবে খতৃকালীন দিবসগুলো বাদ রেখে । এই বাদ পড়া দিবসের কাজাও তাদেরকে করতে হবে না। মাসআলাঃ নিষিদ্ধ সময়ের রোজার মানত__ যদি কোনো রমণী হায়েজের দিবসসমূহে রোজা রাখার মানত করে, তবে সে মানত সঠিক হবে না। এ জন্য তাকে রোজার কাজাও করতে হবে না। আবার কেউ রাতে রোজা রাখার মানত করলেও তা হবে অবিশুদ্ধ ! কারণ রাতে রোজা রাখার বিধান শরিয়তে নেই। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।