মুনাফা খয়রাত করে দিতেই হবে। কিন্ত যদি ওই মুনাফা তাকে আমন্ত্রণ করে আহার করানো হয়, অথবা আহার্যরূপে প্রদান করা হয়, তবে খয়রাত করা আর ওয়াজিব হবে না। মাসআলা £ কেউ মানত করলো * আমি যা আহার করি তার সমপরিমাণ দান করবো" অথবা 'দান করবো ততটুকু যতটুকু আমি পান করি' তবে তা পূর্ণ করা হবে তার উপরে ওয়াজিব। প্রথমাবস্থায় প্রতিটি লোকমা বা গ্রাসের বিনিময়ে এক দিরহাম এবং দ্বিতীয় অবস্থায় প্রতিটি চুমুক বা ঢোকের পরিবর্তে এক দিরহাম দান করতে হবে । কিন্তু প্রয়োজনীয় পানাহারের পরিমাণ কম করে দিয়ে এরকম করা যাবেনা। কৃতজ্ঞতা প্রকাশার্থে রোজা রাখা হবে আমার উপরে ওয়াজিব__ এরকম বাক্য বিবেচিত হবে কসমরূপে । এমতাবস্থায় জায়েদ যদি রমজান মাসের কোনো এক দিবসে আগমন করে তবে তাকে কসমের কাফ্ফারা দিতে হবে, মানতের কাজা করতে হবে না। কারণ তখন কৃতজ্ঞতা প্রকাশক রোজা পালনের কোনো সুযোগই থাকবে না। কিন্তু রোজার নিয়তের পূর্বেই যদি জায়েদ চলে আসে, তারপর যদি সে শুকরিয়ার রোজার নিয়ত করে, এবং তখনো যদি সে রমজানের নিয়ত না করে থাকে, তবে তার কসম পুরা হয়ে যাবে এবং তার রমজানের রোজাও আদায় হয়ে যাবে, মানতের কাজা ওয়াজিব হবে না। রমজানের রোজা তো তার উপরে আগে থেকেই ফরজ ছিলো তাই তার রোজার মানত গৃহীত হবে না। আর কাফ্ফারা দিতে হবে না একারণে যে, কসমের নিয়ত সে করেনি । আর মানতের কাজার প্রয়োজনও একারণে নেই যে মানত এখানে সঠিকই হয়নি । মাসআলা £ কোনো পীড়িত ব্যক্তি বললো “আমি এক মাস রোজা রাখার মানত করলাম'__ এমতাবস্থায় সুস্থ হওয়ার পর পরই যদি সে মৃত্যুবরণ করে, তবে তার উপরে কিছুই ওয়াজিব হবে না। মাসআলা £ যদি কেউ কোনো মাস অথবা বৎসরের নির্দিষ্ট তারিখে রোজা রাখার মানত করে, তবে সারা জীবন ধরে ওই নির্দিষ্ট তারিখসমূহে রোজা রাখা তার উপরে ওয়াজিব হয়েই থাকবে। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।