Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মালিকানায় না থাকার কারণ এখানে বিদ্যমান বলেই এরকম মানতকে মানত বলা হয়নি কিন্তু এই কারণেই প্রতিবন্ধকতা দূরীভূত হলে মানত পূরণ করা হবে ওয়াজিব! অর্থাৎ ওই ছাগলটি ক্রয় করার সঙ্গে সঙ্গে তা কোরবানী করে মানত পূর্ণ করা ওয়াজিব হবে। সুতরাং এধরনের মানত নিরর্থক মানতের পর্যায়ভূত নয় । মাসআলা £$ কেউ বললো “আমি নিজেকে অথবা আমার ছেলেকে কিংবা আমার ক্রীতদাসকে জবাই করবো" তবে তা হবে পাপযুক্ত মানত । তাই এধরনের মানত পূরণ করা ওয়াজিব নয়। ইমাম আবু হানিফা বলেছেন, এমতোক্ষেত্রে উত্তম হচ্ছে, সে একটি ছাগল কোরবানী করবে। আর যদি একাধিক ছেলেমেয়েকে জবাই করার মানত করে তবে এক এক জনের জন্য কোরবানী করবে একটি করে ছাগল । ইমাম মোহাম্মদ বলেন, ছেলেমেয়ে জবাই করার কথা বললে ছাগল কোরবানী করা ওয়াজিব হবে, কিন্ত নিজেকে অথবা নিজের গোলামকে জবাইয়ের মানত করলে তা হবে নিরর্থক মানত। তাই এমতোক্ষেত্রে তার উপরে কোনো কিছুই ওয়াজিব হবে না। ওয়াজিব করে দেয়া হয়েছিলো । কিন্তু অন্য কারো জন্য আত্মহত্যা অথবা সম্ভান হত্যা ওয়াজিব করা হয়নি। তাই এমতোক্ষেত্রে নিজের অথবা সন্তানের পরিবর্তে ছাগল কোরবানী করাকে উত্তম বলা হয়েছে। মোহাম্মদ ইবনে মুনতাশীর বর্ণনা করেন, এক লোক নিজেকে কোরবানী করার মানত করলো । বললো, শক্রর হাত থেকে মুক্তি পেলে আমি নিজেকে কোরবানী করবো। এরপর সে হজরত ইবনে আব্বাসের নিকটে গিয়ে এ বিষয়ে করণীয় কি তা জানতে চাইলো । তিনি বললেন, তুমি মাসরুকের নিকটে গিয়ে এব্যাপারে জিজ্ঞেস করে দেখো । তাই করলো সে। মাসরুক বললেন, এরকম করলে তুমি হয়ে যাবে মুমিনকে হত্যাকারী । এবং অনতিবিলম্ে পৌছে যাবে জাহান্নামে । সুতরাং তুমি একটি দুম্বা ক্রয় করে জবাইয়ের পর দরিদ্রদের মধ্যে বন্টন করে দাও । হজরত ইসমাইল ছিলেন তোমার চেয়ে উত্তম। তার ক্ষেত্রে এরকমই করা হয়েছিলো । লোকটি হজরত ইবনে আব্বাসের সঙ্গে পুনরায় দেখা করে মাসরুকের অভিমতের কথা জানালো । হজরত ইবনে আব্বাস বললেন, আমিও এরকম বলতে চেয়েছিলাম । ইবনে রযীন। মাসআলা £ কেউ বললো “তোমার সম্পদের মাধ্যমে আমার যে মুনাফা হবে, তা খয়রাত করে দেয়া আমার উপরে ওয়াজিব' এমতাবস্থায় ওই ব্যক্তিকে কথিত ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।