Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

না। অনুরূপ কেউ যদি তার কোনো নির্দিষ্ট অর্থ দান করার মানত করে, তবে ওই অর্থ দান করাই হবে তার উপর ওয়াজিব । ওই অর্থ যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায় তবে তাকে আর অন্য কোনো অর্থ দান করতে হবে না। আবার ওই অর্থ মজুদ থাকা সত্তেও যদি সে ওই অর্থের সমপরিমাণ অন্য অর্থ দান করে দেয়, তবে তা জায়েয হবে। তেমনি রুটি দানের মানত করার পর যদি কেউ ওই রুটির সমপরিমাণ অর্থ দান করে দেয় তবে তাও জায়েয। মাসআলা ঃ বস্ত্রদানের মানতকারী যদি কাবাগৃহের দরিদ্র প্রহরীদেরকে বস্ত্াদান করে, তবে তা জায়েয । কিন্তু দরিদ্র নয়, এমন প্রহরীকে দান করলে তার মানত পূর্ণ হবে না। আবার ওই বস্ত্র দ্বারা কাবা গৃহের অথবা দেয়ালের গেলাফ অথবা অন্য কিছু যদি তৈরী করে দেয়, তবুও মানত অপূর্ণই থাকবে । মাসআলা ঃ কেউ বললো “আমি এই পশুটি বায়তুল্লায় অথবা কাবায় অথবা মক্কায় জবাইয়ের জন্য প্রেরণ করবো' এমতাবস্থায় তাকে তার মানত পূর্ণ করতেই হবে। আর এরকম না বলে যদি 'হেরেম" অথবা “মসজিদে হারামে' প্রেরণের কথা বলে, তবে তার উপরে মানত ওয়াজিব হবে না। সাহেবাইনের মতে উভয় অবস্থায় মানত ওয়াজিব হবে এবং ওই মানত পূর্ণ করা হবে ওয়াজিব। কিন্তু যদি বলে “সাফায় প্রেরণ করবো" সম্মিলিত অভিমতানুসারে তা পূর্ণ করা ওয়াজিব নয়। একটি সন্দেহ £ “হাদী' উচ্চারণ করলে হেরেমে জবাই করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু এর সঙ্গে 'হেরেম' অথবা “সাফা' উচ্চারণ করলে হেরেমে জবাই করা ওয়াজিব হয় না__ এর কারণ কী? সন্দেহ ভঞ্জন ঃ শুধুমাত্র “হাদী' উচ্চারণ করলে মনে করতে হবে এর সঙ্গে রয়েছে বায়তুল্লাহ্‌ অথবা মক্কার গোপন এবং অবিচ্ছেদ্য সম্পর্ক । কিন্তু এর সঙ্গে “হেরেম' অথবা “মসজিদ' উচ্চারণ করলে এরকম গোপন ও অবিচ্ছেদ্য সম্পর্ক প্রমাণিত হবে না। তাই তা আর হেরেমের অভ্যন্তরে জবাই করা জরুরী নয়। মাসআলা $ কেউ বললো 'আমার এই কাপড় দ্বারা আমি বায়তুল্লাহ্‌্র পর্দা বা গেলাফ তৈরী করবো, অথবা হাতীমে লাগাবো', __এমতাবস্থায় উত্তমতার দৃষ্টিতে তার এই বাক্যকে মানত বলে সাব্যস্ত করা হবে। কেননা হাদিয়া প্রেরণ করাই এমতো বাক্যের সুপ্রসিদ্ধ অর্থ । মাসআলা £ কেউ অন্য কোনো ব্যক্তির ছাগলের প্রতি ইশারা করে বললো 'এই ছাগল যদি আমি ক্রয় করি, তবে তা কাবার হাদিয়া করবো'__ ইমাম শাফেয়ীর মতে এরকম মানত অনর্থক মানতের পর্যায়ভূত। কারণ যা নিজের অধিকারে নেই, তার সঙ্গে মানতের সম্পর্ক করা সিদ্ধ নয়। রসুল স. বলেছেন, যা নিজের মালিকানায় নেই, তা মানত করা যায় না। কিন্তু ইমাম আবু হানিফা বলেন, ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।