স্থানেও অর্থাৎ হেরেমের সীমানায় । আর যদি “হাদী' উচ্চারণের সাথে উচ্চারণ করে 'জাযৃওয়ার' তবে হেরেমের মধ্যে উট জবাই করা হবে ওয়াজিব। আর “জায্ওয়ার' এর সাথে “হাদী' উচ্চারণ না করে, তদস্থলে “জবেহ্' অথবা তার সমার্থক কোনো শব্দ উচ্চারণ করে, তবে কোরবানী করতে হবে উট__ হেরেমের অভ্যন্তরে, অথবা বাইরে । আর যদি উচ্চারণ করে 'বুদনাহ্', তবে যেহেতু “বুদনাহ্' বা উট হাজী সাহেবগণ পূর্বাহ্নে প্রেরণ করে থাকেন, সেহেতু ইমাম আবু ইউসুফ বলেন, এমতাবস্থায় হেরেমের ভিতরেই কোরবানী করা হবে ওয়াজিব। কোরবানী করা ওয়াজিব হবে না। যদি উচ্চারণ করে “আলাইয়া বাদানাতু মিন শাআ"ইরিল্লাহ্', তবে ওই উট হেরেমের ভিতরে জবাই করা ওয়াজিব হবে । কারণ “শাআ-ইরিল্লাহ' বলে ওই উটকে যাতে থাকে বিশেষ চিহৃ, যা বলে দেয়_ এই পশু কোরবানীর জন্য পাঠানো হচ্ছে হেরেমে ৷ আর হেরেমের সীমানায় জবাই কৃত পশুর গোশত বন্টন করে দিতে হবে হেরেমে অবস্থিত মিসকিনদের মধ্যে । আবার ইচ্ছে করলে ওই গোশত হেরেমের বাইরের মিসকিনদের মধ্যেও বন্টন করে দেয়া যাবে। যদি কেউ 'হাদী'র মানত করার পর ওই 'হাদী'র মূল্য হেরেমে প্রেরণ করে সেখানকার মিসকিনদের মধ্যে বন্টন করে দেয়, তবে তা জায়েয হবে কিনা সে সম্পর্কে এসেছে দু'টি অভিমত। আবু সুলায়মানের বর্ণনানুসারে প্রথমটি এরকম___ পশুর জাকাত যেমন ওই পশুর মূল্য বন্টনের মাধ্যমে আদায় করা যায়, তেমনি “হাদী'র মূল্যও বণ্টন করা যাবে । আবু হাফসের বর্ণনানুসারে বলা হয়েছে, এরকম করা নাজায়েয । কারণ 'হাদী'র ক্ষেত্রে জবাই করা শর্তটি বিদ্যমান, যা জাকাতের মধ্যে নেই৷ এমতোক্ষেত্রে গোশত বণ্টনের প্রসংগটি আসে জবাইয়ের পর । জাকাতের সঙ্গে গোশত বণ্টনের কোনো সম্পর্ক নেই । তাই পশু অথবা পশুর মূল্য বণ্টন করলেই জাকাত আদায় হয়ে যায়। মাসআলা $ কেউ ছাগল মানত করার পর যদি উট জবাই করে, তবে তার মানত আদায় হয়ে যাবে এবং তা হবে উত্তম। কারণ উটের মূল্যমান ছাগলের মূল্যমান অপেক্ষা বেশী । কিন্ত কেউ যদি দু'টি ছাগল মানত করার পর চারটি ছাগলের মূল্যমানের সমান একটি ছাগল কোরবানী করে, তবে তার মানত পূর্ণ হবে না। একটি ছাগলকে সবসময় একটি ছাগলই ধরতে হবে, তার মূল্য যত বেশীই হোক না কেনো। মাসআলা £ কেউ যদি কোনো একটি ছাগলকে মানত হিসেবে নির্ধারণ করে, তবে তাকে ওই ছাগলটিই জবাই করতে হবে । জবাইয়ের আগে ছাগলটি যদি মরে যায় অথবা চুরি হয়ে যায়, তবে আর তাকে অন্য কোনো ছাগল জবাই করতে হবে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।