মাসআলা ঃ 'আমার সম্পদ দরিদ্রদের জন্য দানকৃত'_ এরকম বললে বক্তার ওই সম্পদ তার এমতো বাক্যের বহির্ভত হবে, যা অন্যের । মাসআলা £ কেউ বললো. “আমি আমার বর্তমান সম্পদ এবং ভবিষ্যতে যে সম্পদ আমার অধিকারে আসবে তার সকল কিছু দান করার মানত করলাম'__ এমতাবস্থাতেও সে নিজের জন্য প্রয়োজনীয় সম্পদ, নিজের স্ত্রীর ভরণ পোষণের প্রয়োজনীয় সম্পদ এবং যাদের প্রতিপালনের দায়িত্ব তার উপরে রয়েছে সে সকল সম্পদ দান করতে পারবে না। যেমন_ কেউ সব সময় রোজা রাখার মানত করলেও রমজানের রোজা তার অন্তর্ভুক্ত হবে না। আর এ জন্য তাকে কোনো কাফফারাও দিতে হবে না। কেননা রমজানের রোজা তো সরাসরি আল্লাহ্র হকের অন্তর্তৃক্ত । এরকম মানতকারী যদি রমজানের রোজা ছাড়া অন্যান্য মাসে রোজা না রাখে তবে ওই রোজাগুলির জন্য তাকে কাফফারা দিতে হবে। মাসআলাঃ কেউ বললো "আল্লাহ্র ওয়াস্তে আমি একটি ছাগল অথবা গাভী অথবা উট জবাই করবো'-_ এমতাবস্থায় এটা হবে তার মানত । তখন তাকে একটি ছাগল অথবা গাভী অথবা উট জবাই করতেই হবে । আর যদি সে এর সঙ্গে কোনো শর্ত জুড়ে দেয় তবে তাকে জবাই করতে হবে শর্ত পূরণের পর। যেমন বললো 'আমার ভাই সুস্থ হলে আমি এরকম করবো" তবে তাকে জবাই করতে হবে ভাইয়ের সুস্থতার পর। এরকম পশু সে যে কোনো স্থানে জবাই করতে পারবে । কিন্তু গোশত বন্টন করে দিতে হবে দরিদ্র ও দুস্থ জনসাধারণের মধ্যে । 'নাওয়াদির ইবনে সুমায়া' গ্রন্থে রয়েছে, এরকম বললে মানত হয় না। তাই জবাই করা তার উপরে ওয়াজিব নয়। তবে সে যদি “দান করে দিবো' এরকম বলে তবেই কেবল তা বিবেচিত হবে মানতরূপে । আমি বলি, একথার দ্বারা বুঝা যায়, সে দান করার দায়িত্ব গ্রহণ করেছে। সুতরাং তার “জবাই করবো" কথাটির অর্থ হবে 'কোরবানী করবো' এবং তার গোশত বন্টন করে দিবো দরিদ্র ও দুস্থ জনসাধারণের মধ্যে । অর্থাৎ কেবল জবাই করার নিয়ত করলে গোশত বন্টন করা ওয়াজিব হবে না। তখন তার বক্তব্যকে মানতরূপেও গণ্য করা যাবে না। আর যদি কেউ এরকম বলে “আল্লাহ্র ওয়াস্তে হাদী (কোরবানী) ওয়াজিব, তবে জবাই করতে পারবে ভেড়া, বকরী, উট, গাতী ইত্যাদি যে কোনো বৈধ কোরবানীর পশু । আবার কোন পশুকে যদি নির্দিষ্ট করে নেয়, তবে কোরবানী করতে হবে ওই নির্দিষ্ট পশুকেই। এমতাবস্থায় কোরবানী করতে হবে হেরেমের সীমানার মধ্যে । কারণ 'হাদী' উচ্চারণ দ্বারা হেরেমে কোরবানী করাই বুঝায় । কোরবানীর দিবস সমূহে যদি এরকম মানত করা হয় তবে কোরবানী করতে হবে মিনায়। এরকম করা সুন্নত। আবার এরকম কোরবানী করা যেতে পারবে মক্কার যে কোনো ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।