ব্যক্তি তার হজের অভিলাষ ব্যক্ত করবে । তালাকের ক্ষেত্রে আবার অভিলাষ প্রকাশের নিয়ম এর বিপরীত । এদু'টো অবস্থার পার্থক্য এরকম___ তালাকের মধ্যে থাকে তালাকদাতার কর্তৃত্ব এবং তা দেয়া হয় বুঝে শুনে। আর হজের ক্ষেত্রে অভিলাষ প্রকাশের সম্পর্ক জায়েদের ইচ্ছার উপর__ যা একটি শর্ত। মাসআলা $ কেউ বললো 'আমি আমার সমস্ত সম্পদ দান করে দিবো'__ এমতাবস্থায় পছন্দনীয় ও উত্তম হচ্ছে, দান করতে হবে ওই পরিমাণ সম্পদ, যার উপরে জাকাত ফরজ । কেননা আল্লাহ্র পক্ষ থেকে নেসাব পরিমাণ সম্পদের উপরেই জাকাত ফরজ করা হয়েছে। এরই ভিত্তিতে তুলনীয় করা হয়েছে বান্দার মানতকে ৷ এরকম অভিমতও এসেছে যে, এ ধরনের বাক্যের দ্বারা প্রকাশ্যভাবে জানা যায় অতিরিক্ত সম্পদ দান করাই এখানে উদ্দেশ্য । আর জাকাতের নেসাবই হচ্ছে অতিরিক্ত সম্পদ ৷ অছিয়তের বিধান আবার আলাদা । কারণ অছিয়ত তখনই করা হয়, যখন সম্পদের প্রয়োজন আর থাকে না। তবে কেউ যদি 'আমি আমার অধিকৃত সকল সম্পদ দান করবো' এরকম বলে, তবে ইমাম আবু হানিফা ও সাহেবাইনের মত হচ্ছে, এরকম মানতকারীর উপরে ওয়াজিব হবে তার্, সকল সম্পদ দান করে দেয়া। আর ইমাম আহমদ, ইমাম জোফার ও ইমাম শাফেয়ী বলেন “সমস্ত সম্পদ' এবং 'অধিকৃত সম্পদ' কথা দু'টোর মধ্যে কোনোই পার্থক্য নেই। তাই উভয় অবস্থায় সকল সম্পদ দান করে দেয়া হবে ওয়াজিব । ইমাম মালেক বলেন, উভয় অবস্থায় দান করতে হবে সমস্ত সম্পদের এক তৃতীয়াংশ । রযীন কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আবু লুবাবা একবার রসুল স. এর নিকটে নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমি আমার কৃত অপরাধের তওবারূপে আমার ওই গৃহের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে চাই, যেখানে বসে আমি অপরাধ করেছি। আর দান করে দিতে চাই আমার সকল সম্পদ ৷ রসুল স. নির্দেশ করলেন, তোমার পক্ষ থেকে এক তৃতীয়াংশ দান করাই যথেষ্ট । আমি বলি, এই হাদিসে এমন কোনো ইঙ্গিত নেই, যাতে করে বুঝা যায় যে, হজরত লুবাবা তার সকল সম্পদ দান করার মানত করেছিলেন । বরং এতটুকু বুঝা যায়, তিনি এরকম ইচ্ছা প্রকাশ করেছিলেন আর রসুল স. তাকে এক তৃতীয়াংশ দান করার পরামর্শ দিয়েছিলেন মাত্র, যাতে করে তার উত্তরাধিকারীদের অধিকার ক্ষুগ্র না হয়। হজরত কা'ব ইবনে মালেক বর্ণিত এক হাদিসেও এরকম পরামর্শ দানের কথা এসেছে। যেমন__- তিনি বলেন, একবার আমি নিবেদন করলাম, হে আল্লাহ্র বার্তাবাহক! আমি আমার তওবার ব্যবস্থারূপে আমার সমস্ত সম্পদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই এবং তা পেশ করতে চাই আল্লাহ্ ও তার রসুলের খেদমতে । রসুল স. আজ্ঞা করলেন, কিছু সম্পদ রেখে দাও । এটাই তোমার জন্য উত্তম | বোখারী, মুসলিম । আমি বললাম, তাহলে আমার খায়বরের সম্পত্তি আমি নিজের জন্য রেখে দিবো ॥ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।