Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষতিপূরণের কথা বলেন তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করেন এই হাদিসটি-__ হজরত ইবনে আব্বাস বলেন, রসুল স. নির্দেশ করেছেন, যারা অস্বাভাবিক মানত মাসআলা £ দশ অথবা একশত হজ করার মানত যে করবে, তাকে সবকটি হজ পালন করতে হবে। অথবা যতদিন সে বেচে থাকবে ততদিন তাকে প্রতি বছর হজ পালন করে যেতে হবে৷ “খোলাসা' প্রণেতা গ্রহণ করেছেন প্রথমোক্ত অভিমতটিকে । অন্যান্য ইমামগণ দ্বিতীয়োক্ত বক্তব্যটিকে সম্পর্কযুক্ত করেছেন সাহেবাইনের সঙ্গে । ইমাম সারখৃূসীর নিকটেও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে দ্বিতীয় বক্তব্যটি । যদি একই বছরে ওই ব্যক্তি দশটি হজের মানত করে, তবে তার উপরে ওয়াজিব হবে দশ বছরে দশটি হজ পালন করা । 'খোলাসা' গ্রন্থের বক্তব্যানুসারে, তাকে ওই বছরেই দশজনকে দিয়ে বদলী হজ করিয়ে নিতে হবে । কিন্তু যদি সে এর পর দশ বছর পর্যস্ত বেচে থাকে, তবে প্রতি বছর হজ পালন করে যেতে হবে। বদলী হজ দ্বারা তার মানত পূরণ হতে পারবে কেবল তখন, যখন সে ওই বছরের হজের পরে মরে যাবে! এখন কথা হচ্ছে, সে পরের দশ বছর বেঁচে থাকলেও হজ করার সামর্থ্য যদি হারিয়ে ফেলে, তখন কী হবেঃ এমতাবস্থায় কাফ্ফারা আদায় করাই যথেষ্ট কিনা সে সম্পর্কে মতদ্বৈধৃতা বিদ্যমান । মাসআলা £ কেউ বললো ' আমি হজ করবো'___ এটা কি মানত? না, এরকম কথা বলে অঙ্গীকার বা শপথ করা হয়, মানত করা হয় না। তবে এমতো অঙ্গীকার পূরণ মোস্তাহাব। মাসআলা £ “আল্লাহ্‌ আমাকে এই রোগ থেকে মুক্তি দিলে আমি হজ করবো" এরকম বললে তা হবে মানত । তখন ইসলামের নির্ধারিত ফরজ হজ ছাড়াও তাকে আর একটি হজ করতে হবে মানতরূপে ৷ এমতাবস্থায় ওই লোক যদি সুনির্দিষ্ট নিয়ত ছাড়াই হজ করে তবে সমাধা হবে তার ফরজ হজ । এরপর নিয়ত ছাড়া আর একটি হজ যদি করে তবে তার সেই হজ হবে নফল। এতে করে তার মানতের ওয়াজিব হজ আদায় হবে না। পরে তাকে আর একটি হজ করতে হবে সুনির্দিষ্ট মানতের নিয়ত করে । মানতের হজের জন্য সুনির্দিষ্ট নিয়ত অত্যাবশ্যক ৷ কেউ কেউ এরকম অভিমতই ব্যক্ত করেছেন। মাসআলা £ কেউ বললো “জায়েদ যদি ইচ্ছা করে তবে আমার হজ আমার উপরে ওয়াজিব'_ একথা শুনে জায়েদ বললো, হ্যা আমি ইচ্ছুক । এমতাবস্থায় ওই ব্যক্তির উপরে ওয়াজিব হবে একটি মানতের হজ । তবে এমতোক্ষেত্রে এরকম করা জরুরী নয়, যে মজলিশে জায়েদ “আমি ইচ্ছুক" বললো, সেই মজলিশেই ওই ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।