Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

রাখে তবু তা হবে তার মানতের ক্ষতিপূরণ । অর্থাৎ এমতো মানতকারী রমজানের পরে ইতেকাফ করতে পারবে রোজাসহ, অথবা রোজা ব্যতিরেকে । অথবা এর ক্ষতিপূরণ করতে পারবে কেবল মানততঙ্গের কাফ্ফারা স্বরূপ রোজা রেখে । পরবর্তী রমজান পেলেও আর তাকে ইতেকাফ করতে হবে না। যেমন___ পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করে কেউ যদি তার ওয়াক্তিয়া নামাজ পড়ে নেয়, তবে ওয়াক্ত শেষে পানি পাওয়া গেলেও তাকে আর ওজু করে নামাজ পড়তে হয় না। আবার বস্ত্রহীন ব্যক্তি নগ্ন হয়ে ওয়াক্তিয়া নামাজ পাঠের পর বস্ত্র লাভ করলেও বস্ত্র পরিহিত অবস্থায় আর তাকে করতে হয় না নামাজের পুনরাবৃত্তি কাফের অবস্থার মানতঃ ইসলাম গ্রহণের পরেও কাফের অবস্থার ইবাদতমূলক মানত পুরণ করা ওয়াজিব__ এরকম বলেন ইমাম মালেক এবং ইমাম আহমদ । কারণ হজরত ওমরের কাফের অবস্থার মানত পূরণ করার নির্দেশ দিয়েছিলেন রসুল স. স্বয়ং। কিন্ত্র ইমাম আবু হানিফা এবং ইমাম শাফেয়ীর মতে কাফের জীবনের মানত ইসলাম গ্রহণের পর পূরণ করা ওয়াজিব নয়। কেননা কাফের কখনোই ইবাদত করার উপযুক্ত নয়। ইমান ছাড়া ইবাদত করার উপযুক্ততা অর্জন করা যায় না। কাফেরের ইবাদত গোনাহ । আর গোনাহ্‌ সম্পৃক্ত মানত পূরণের উপযোগী নয়। রসুল স. হজরত ওমরকে প্রকৃতপক্ষে কাফের অবস্থার মানত পূরণ করতে বলেননি । ইতেকাফের অত্যধিক আগ্রহ লক্ষ্য করেই তিনি তাকে এমতো নির্দেশ দিয়েছিলেন । সুতরাং তার এরকম নির্দেশ দ্বারা কাফের অবস্থার মানত পূরণ করা ওয়াজিব সাব্যস্ত হয় না। মাসআলা £ আনুগত্যমূলক মানত পূরণ করার পূর্বে কেউ যদি ধর্মত্যাগী (মুরতাদ) হয়ে যায়, তারপর আবার যদি সে ইসলাম ধর্মে ফিরে আসে, তবে তাকে আর তার মানত পূরণ করতে হবে না। এরকম বলেছেন ইমাম আবু হানিফা । কারণ ইবাদতের মানত অবশ্যই ইবাদত, আর ইবাদতের এই যোগ্যতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় ধর্মত্যাগ করলে। মাসআলা £ সব সময় রোজা রাখার মানত করার পর কেউ যদি পার্থিব বিভিন্ন ব্যস্ততার কারণে মাঝে মাঝে রোজা বাদ দিতে বাধ্য হয়, তবে তাকে বাদ পড়ে যাওয়া প্রতি রোজার বদলে দান করতে হবে এক সা (প্রায় চার সের) গম | ইবনে হুম্মামও একথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে যদি সে এরকম করতে না পারে তবে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করবে। এমতোক্ষেত্রে এরকম অভিমতও এসেছে যে, সে ইচ্ছা করলে রোজা রাখবে, অথবা প্রতি রোজার বদলে দান করবে চার সের গম! এ ধরনের অসহনীয় আমলের ক্ষেত্রেও এরকম অভিমত দেয়া হয়েছে । আর যারা এভাবে কাফফারা বা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।