Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে__- পরবর্তী রমজান পর্যস্ত ইতেকাফকে বিলম্বিত করা যাবে কিনা । এরকম করাও ঠিক নয়। কারণ পরবর্তী রমজান পর্যন্ত বেচে থাকার নিশ্চয়তা কারোরই নেই। বিষয়টিকে দেখতে হবে কাজা নামাজ ও রোজা আদায়ের দৃষ্টিকোণ থেকে । ওয়াক্ত মতো নামাজ এবং রমজানের রোজা ফরজ । এই ফরজ বাদ পড়ে গেলে পরবর্তীতে তার কাজা আদায় করে নেয়া যায়। এতে করে সঠিক সময়ে নামাজ রোজা আদায়ের ফযীলতের ক্ষতিপূরণ হয়তো সম্ভব নয়, কিন্তু ফরজ দায়িত্ব থেকে অব্যাহতি লাভ তো সম্ভব । দীড়িয়ে নামাজ পাঠের মানতকারীর বসে নামাজ পাঠ করার বিষয়টি এরকম নয়। কারণ পুনরায় দীড়িয়ে নামাজ পাঠ করা সম্ভব । এভাবে বসে নামাজ পাঠ করার ভুলের ক্ষতিপূরণও সম্ভব । সন্দেহ ও সন্দেহভঞ্জন £ রমজানে ইতেকাফের মানত করার পর যথাসময়ে তা পালন না করলে পরবর্তী রমজানেই তো তার কাজা আদায় করা উচিত। কিন্তু ততোদিন বেঁচে থাকার নিশ্চয়তা নেই বলেই যত দ্রত সম্ভব অন্য মাসে রোজাসহ মানত পুরা করার কথা বলা হয়েছে । এখন কথা হচ্ছে মানতকারী যদি পরবর্তী রমজান পায়, তবে তাকে পুনরায় মানতের ইতেকাফ পূর্ণ করা উচিত। কারণ, ওজরবশতঃ কেউ হজে না যেতে পারলে তার পক্ষ থেকে কাউকে হজে পাঠাতে পারে। কিন্ত্র পরবর্তী সময় ওজর দূর হয়ে গেলে, অর্থাৎ হজযাত্রার সক্ষমতা ফিরে পেলে পুনরায় তাকে হজ করতে হয়। অর্থাৎ এমতোক্ষেত্রে তার পূর্বের বদলী হজ বাতিল হয় এবং নতুন করে হজ করা হয়ে যায় ওয়াজিব ।+__ এই সিদ্ধান্তটি কি ঠিক নয়? নির্দেশ দেয়া হলে তো রমজানে ইতেকাফ করা শুদ্ধাই হবে না। কারণ ইতেকাফের ওয়াজিব রোজা পালন করলে রমজানের ফরজ রোজা তাহলে রাখবে কীভাবে? আবার মানতের ওয়াজিব রোজাই বা রমজানের রোজা দ্বারা পূরণ হবে কী করে? রমজানের রোজা আবার মানতের রোজার উপরে নির্ভরশীলও নয়। কারণ পূর্ব থেকেই তা ফরজ। তাই বুঝতে হবে, রমজানের মর্যাদার কারণেই রমজান মাসে ইতেকাফের মানতকে জায়েয করা হয়েছে। এরকম করা হয়েছে কেবল প্রয়োজনবশতঃ। তাই রমজানে ইতেকাফের মানত পূর্ণ না করতে পারলে রমজানের ফযীলত হস্তচ্যুত হবে বটে, কিন্তু মূল মানত ঠিকই থাকবে । আর তা রোজাসহ অন্য সময়ে পালনও করতে হবে । ইমাম আবু হানিফা এরকমই বলেন। কারণ তার নিকট ইতেকাফের জন্য রোজা শর্ত। আর যারা এ শর্ত মানেন না, তারা বলেন, বাদ পড়ে যাওয়া রমজানের ইতেকাফের মানত পূর্ণ হয়ে যাবে রোজা ব্যতিরেকেই এবং পরবর্তী রমজানেও এই বাদ পড়ে যাওয়া ইতেকাফ আদায় করা যাবে। আর এরকম না করে কেউ যদি রমজানের পর কেবল কাফ্ফারার রোজাও ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।