Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পাহাড় আনন্দিত হয়। সুতরাং একথা নিঃসন্দিপ্ধ যে, প্রতিটি সৃষ্টবস্ত নিরন্তর তস্বী পাঠে রত। সমগ্র সৃষ্টি সন্তাব্যের বৃত্তভূত ও ধ্বংসশীল। তাই তাকে অস্তিত্ব রক্ষা করার জন্য চিরঅবিনাশী ও চিরঅমুখাপেক্ষীর মুখাপেক্ষী হতেই হয়। আর নিরম্তর তসবী পাঠই হচ্ছে ওই মুখাপেক্ষিতার প্রমাণ। আল্লাহপাক সকল প্রকার শূন্যতা, ক্রুটি, বিনাশপ্রবণতা ও অবক্ষয় থেকে সম্পূর্ণ মুক্ত। সকল প্রকার পূর্ণতা কেবল তার মধ্যেই বিদ্যমান । সকল গুণের তিনিই আকর। সুতরাং সৃষ্টির পক্ষে সর্বক্ষণ তার তস্বী পাঠ করাই স্বাভাবিক ও শোভন । এরপর বলা হয়েছে--_ “কিন্ত তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না।' একথার অর্থ__ হে মানুষ! সৃষ্টিজগতের এই সার্বক্ষণিক তস্বী পাঠের বিষয় আমি করে রেখেছি প্রচ্ছন্ন, সর্বসাধারণের দৃষ্টি ও অনুভূতি থেকে সংগুপ্ত। তাই তা তোমাদের অনুধাবনের আওতাভূত নয়। উল্লেখ্য যে, অন্ত্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা এর ব্যতিক্রম । তারা বিষয়টি কিছুটা হলেও অনুধাবন করতে সক্ষম । কিন্ত্র তাদের নিকটেও বিষয়টির রহস্য সম্পূর্ণরূপে উন্মোচিত নয়। কীভাবে উন্মোচিত হবে? শিল্পের রহস্য শিল্পী ছাড়া অন্যের নিকটে যেমন পূর্ণরূপে উন্মোচিত নয়, তেমনি সৃষ্টির রহস্য স্রষ্টা ছাড়া কি করে অন্যরা পুরোপুরি বুঝবে? উল্লেখ্য যে, অংশীবাদীরা জ্ঞানান্ধ, অদূরদর্শী ও দর্পান্ধ। তাই তারা আলোচ্য বিষয়টি কিছুতেই অনুধাবন করতে পারে না। জ্ঞাতব্যঃ হজরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, পশুদের মুখের উপরে আঘাত কোরো না। প্রতিটি সৃষ্টি আল্লাহ্‌র পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে। মায়মুন বিন মাহ্রান বর্ণনা করেছেন, হজরত আবু বকর সিদ্দীক সকাশে একবার একটি কাক আনা হলো । কাকটির ডানা ছিলো গুটানো। তিনি তার ডানা দু'টো প্রসারিত করে দিয়ে বললেন, তসবীহ্‌ পাঠ বন্ধ না করা পর্যন্ত কোনো প্রাণীকে শিকার করা যায় না এবং কোনো বৃক্ষকেও কর্তন করা যায় না। জুহুরীও এরকম বর্ণনা এনেছেন। ইজালাতুল খাফা। রি ভা সহিষ্ণঁ__ তাই তিনি পাপীকে শাস্তি প্রদানের জন্য ব্যতিব্যস্ত নন। আর তিনি ক্ষমাপরবশও___ তাই কেউ কৃত পাপের জন্য লঙ্জিত ও অনুতপ্ত হলে তিনি তাকে ক্ষমা করে দেন। জুহুরী সূত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, একবার রসুল স. মক্কার অংশীবাদীদেরকে পবিত্র কোরআন পাঠ করে শোনালেন এবং আহ্বান জানালেন সত্য ধর্ম ইসলামের প্রতি । কিন্তু তারা উপহাসচ্ছলে বললো___ “তুমি যার প্রতি আহ্বান করছো, সে বিষয়ে আমাদের হৃদয় পর্দাচ্ছাদিত, কর্ণ বধির এবং তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরাল।' তাদের এমতো পরিহাসের প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিক্গের আয়াত___ তাফসীরে মাযহারী/৯৮ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।