Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

অপ্রতিগ্বম্ৰিরূপে মহিমময়_ একথা ঘোষণা করে। এই সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করা থেকে সৃষ্টি জগতের কোনো কিছুই বিরত নয়। প্রতিটি সৃষ্টি তাদের স্ব স্ব ভাষায় নিরবচ্ছিন্রভাবে বর্ণনা করে চলেছে তার প্রশংসা, পবিত্রতা এবং মহিমা ৷ হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বলেছেন, আমরা আয়াত অবতীর্ণ হওয়ার অলৌকিকত্কে বরকতময় বলে জানি। আর তোমরা এটাকে মনে করো ভীতিপ্রদ ব্যাপার। এক সফরে আমি ছিলাম রসুল স. এর সঙ্গী। হঠাৎ পানির সংকট দেখা দিলো। রসুল স. বললেন, সামান্য পানি যদি কারো কাছে থেকে থাকে তবে তা নিয়ে এসো। একটি পাত্র উপস্থিত করা হলো তার সম্মুখে । তার মধ্যে ছিলো যৎসামান্য পানি । রসুল স. তার পবিত্র হস্ত পাত্রের মধ্যে রেখে বললেন, হে বরকতময় পানি, বেরিয়ে এসো। বরকত তো আল্লাহ্র দিক থেকেই আসে । আমরা দেখলাম, এ কথা বলার সঙ্গে সঙ্গে রসুল স. এর পবিত্র আঙ্গুল থেকে নির্গত হতে শুরু করলো তীব্র পানির ধারা । আমরা সকলেই সেই পানি পান করে পরিতৃপ্ত হলাম এবং ওই পানি দিয়ে আহার্যও প্রস্তুত করলাম। শুনতে পেলাম আহার্য বস্তু থেকে উ্থিত হচ্ছে *সুবহানআল্লাহ্‌' “সুবহানআল্লাহ্‌* আওয়াজ । বোখারী । মুজাহিদ বলেছেন, জড়-অজড় সকল সৃষ্টি আল্লাহ্র তস্বী পাঠ করে। অর্থাৎ পুনঃপুনঃ উচ্চারণ করে 'সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি'। ইব্বাহিম নাখয়ী বলেছেন, সপ্রাণ-নিষ্প্রাণ সকল বন্তুই আল্লাহ্‌র পবিত্রতা বর্ণনা করে। এমন কি দরজার চৌকাঠ এবং ভেঙে পড়া ছাদের টুকরা পর্যস্ত বর্ণনা করে আল্লাহতায়ালার পবিত্রতা ও প্রশংসা । কোনো কোনো আলেম বলেছেন, এখানকার “শাইইন' অর্থ সকল জীবিত বস্তু । অর্থাৎ সকল জীবিত প্রাণী বর্ণনা করে আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা । যেমন জ্বিন, মানুষ, ফেরেশতা, পশু-পাখি, কীট-পতঙ্গ ইত্যাদি । কাতাদা বলেছেন, আল্লাহ্‌র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে প্রাণী ও অরণ্যানী। অর্থাৎ সকল প্রবৃদ্ধিপ্ববণ সৃষ্টি। ইকরামা বলেছেন, বৃক্ষকুল তস্বি পাঠ করে । কিন্তু বৃক্ষ থেকে নির্মিত কাষ্ঠথণ্ড তস্বি পাঠ করে না। আমি বলি, ইকরামার অভিমতটি অযথার্থ। কেননা রসুল স. এর বিরহে মসজিদে নববীর একটি কাঠের খুঁটি শিশুদের মতো ডুকরে ডুকরে কেঁদেছিলো । একথা বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। এক আয়াতে হজরত দাউদকে লক্ষ্য পবিত্রতা ঘোষণা করো এবং হে বিহঙ্গকুল, তোমরাও ।' হজরত ইবনে মাসউদ থেকে তিবরানী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, এক পাহাড় অন্য পাহাড়কে ডেকে জিজ্ঞেস করে তোমার উপর দিয়ে কি আল্লাহ্‌র নাম স্মরণ করতে করতে কোনো বাক্তি গমন করেছে? অন্য পাহাড় যদি বলে হ্যা", তবে প্রশ্নকারী তাফসীরে মাযহারী/৯৭ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।