অবলম্বন করে পথ-প্রান্ত হয়। এভাবে এখানকার “কুরআন' কথাটির অর্থ হবে “ক্রআত' বা পাঠ, বাণী অথবা বাক্য । এখানকার “নর্রাফ্দা' কথাটির অর্থ বার বার। কথাটি আধিক্য প্রকাশক। আর 'লিইয়াজ্জাক্কারু' অর্থ যাতে তারা উপদেশ গ্রহণ করে । অর্থাৎ আল্লাহতায়ালার জন্য যে ধারণা শোভনীয় নয়, তা থেকে মুক্তি লাভ করে আল্লাহ্র বিধানাবলীর সঠিক অনুসরণ করে সফল হয়। এরপর বলা হয়েছে__ “কিন্ত এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়।' এ কথার অর্থ__ কিন্তু অর্বাচীন ও অবিমৃশ্য মানুষ আমার এই কল্যাণ প্রচেষ্টার প্রতি বিমুখ । আত্মহননের আনন্দেই তারা মগ্র। এভাবে যতো আমি তাদেরকে কাছে ডাকি, ততোই তারা দূরে সরে যায়। কল্যাণের সঙ্গে রচনা করে দীর্ঘ, দীর্ঘতর ব্যবধান । পরের আয়াতে (৪২) বলা হয়েছে__ “বলো, তাদের কথামতো যদি তার সঙ্গে আরো ইলাহ্ থাকতো, তবে তারা আরশ-অধিপতির প্রতিদ্বন্দৰিতা করবার উপায় অন্বেষণ করতে ।' এ কথার অর্থ হে আমার রসুল! আপনি অংশীবাদীদেরকে একথা বলুন যে, আল্লাহ্ এক, অদ্বিতীয় এবং অপ্রতিদ্ধন্বী । অথচ নির্বোধ অংশীবাদীরা এক আল্লাহ্র উপাসনা ছেড়ে বহু দেব-দেবীর উপাসনায় লিপ্ত। তারা একথা জানে না এবং মানে না যে, আল্লাহ্ একাধিক হওয়া সম্ভবই নয়। যদি এরকম হতো, তবে তো মহান আরশের একক অধিকর্তা আল্লাহ্র বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতো__ যেমন এক রাজা যুদ্ধ ঘোষণা করে অন্য রাজার বিরুদ্ধে। কর্তৃত্ব প্রতিষ্ঠার এমতো সংঘাত অবশ্যন্তাবী। আর এমতাবস্থায় একপক্ষ হতো বিজয়ী এবং অপর পক্ষ হতো পরাজিত । অথবা ধ্বংস হয়ে যেতো উভয় পক্ষই । যে এরকম জয়-পরাজয়ের মুখাপেক্ষী, সে কখনোই আল্লাহ্ হতে পারে না। কারণ দুর্বলতা ও পরাজয় প্রভৃত্বের পরিপন্থী । এর পরের আয়াতে (৪৩) বলা হয়েছে-__ “তিনি পবিত্র, মহিমান্বিত এবং তারা যা বলে তা থেকে তিনি বহু উধ্রে। এ কথার অর্থ-_ আল্লাহতায়ালা অতুলনীয়রূপে পবিত্র ও মহিমান্বিত। সকল অক্ষমতা, অপারগতা ও দ্বন্ব-সংঘাত অপেক্ষা তিনি বহু উধ্রে। সত্তা, গুণাবলী ও কার্যকলাপের ক্ষেত্রেও তার মর্যাদা জ্ঞানাতীতরূপে সমুচ্চ ৷ অংশীবাদীদের বিশ্বাস অনুসারে সন্তান গ্রহণও তার পক্ষে অসম্ভব । জন্প্রবাহ তো হচ্ছে অবক্ষয়প্রবণ সৃষ্টির বৈশিষ্ট্য । কিন্তু তিনি তো চির অধ্বংসী, চির অক্ষয়। এর পরের আয়াতে (8৪) বলা হয়েছে___ “সপ্ত আকাশ, পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না।' এ কথার অর্থ__ সাত আকাশ ও পৃথিবীসহ সকল কিছুই আল্লাহপাক যে অংশীবাদিতা থেকে পবিত্র ও তাফসীরে মাযহারী/৯৬ টু ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।