Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে_- “তুমি আল্লাহ্র সঙ্গে কোনো ইলাহ্‌ স্থির কোরো না।' কোরআন মজীদের বিভিন্ন আয়াতে এই কথাটি বারংবার উচ্চারিত হয়েছে । এতে করে প্রমাণিত হয় যে, তওহীদ বা আল্লাহ্‌র এককত্তে বিশ্বাসই হচ্ছে সত্য ধর্মের মূল ভিত্তি। বিশুদ্ধ তওহীদের উপরেই কেবল প্রতিষ্ঠিত হতে পারে গ্রহণযোগ্য আমল। বরং সকল আমলের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশুদ্ধ এককত্ের বিশ্বাসে সুপ্রতিষ্ঠিত হওয়া । সকল প্রজ্ঞাময়তা ও জ্ঞানের মূলও এই তওহীদ | শিরিক বা অংশীবাদিতা বিশ্বাসের মূল ভিত্তি এই তওহীদকে অপসারিত করে । তাই শিরিক সর্বাবস্থায় নিষিদ্ধ ও চিরস্থায়ী শাস্তির যোগ্য । এরপর বলা হয়েছে__ “করলে তুমি নিন্দিত ও আল্লাহ্র অনুগ্ুহ থেকে দূরীকৃত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনি মানুষকে বলুন, তারা যেনো আল্লাহ্র সমকক্ষ বা অধীনস্থ হিসেবে কাউকে বা কোনোকিছুকে উপাস্য স্থির না করে। যদি কেউ এরকম করে, তবে সে একসময় নিজের কাছেই হয়ে পড়বে নিন্দিত । আর আল্লাহ্‌ ও সকল সৃষ্টির কাছেও সে হয়ে পড়বে তিরস্কারের যোগ্য । অবশেষে আল্লাহ্র অনুগ্রহ বঞ্চিত অবস্থায় সে নিক্ষিপ্ত হবে চিরস্থায়ী অগ্নিকুণ্ডে। এখানে নিজের কাছে নিন্দিত ও আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত __ এ দু'টো অবস্থাকে বোঝানো হয় যথাক্রমে “মালুমান' ও “মাদহুরান' কথা দু'টোর মাধ্যমে । এর পরের আয়াতে (৪০) বলা হয়েছে__- “তোমাদের প্রতিপালক কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং তিনি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করেছেনঃ তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাকো।' একথার অর্থ__ হে মক্কার অংশীবাদীরা! তোমাদের মনোবৃত্তি ও বক্তব্য কতোই না জঘন্য । তোমরা চিরঞ্জীব, সর্বজ্ঞ, সর্বশক্তিধর ও চির অমুখাপেক্ষী আল্লাহ্‌কে মানুষের জন্ম প্রবাহের সঙ্গে সংযুক্ত করতে চাও। এটা তো এক অতি ঘৃণ্য মিথ্যাচারিতা। প্রকৃত কথা ২চ্ছে, তিনি যেমন কারো দ্বারা জাত নন, তেমনি নন কারো জনক । এসকল বৈশিষ্ট্য তো নশ্বরতার বৃত্তভূত। আর তিনি অনশ্বর। হে অংশীবাদী জনগোষ্ঠী! এর চেয়ে আরো অধিক মিথ্যা বলতেও তো তোমরা দ্বিধািত হও না। পুত্র সন্তানের জনক বলে তোমরা আত্মপ্রসাদ লাভ করে থাকো, আর মহাবিশ্বের মহান প্রভুপালনকর্তাকে বলো কন্যা সন্তানের জনক। আবার ফেরেশতাদেরকে বলো আল্লাহ্‌র কন্যা । অথচ তারা আমার এক নিষ্পাপ ও জ্যোতির্ময় সৃষ্টি__ নারী-পুরুষ কোনোটাই তারা নয়। কী ভয়ানক তোমাদের বচন! চরমতম নির্বোধ ও দুর্ভাগা ছাড়া কারো মুখে কি এমতো অপবিত্র উচ্চারণ শোভন? ভকসীরে সামার. |||/||811001118,00

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।