Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত সালমা ইবনে আকওয়ার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, যে মানুষ সারাক্ষণ দান্তিকতা প্রকাশ করে, তাকে আখ্যা দেয়া হয় “জাব্বারীন' বা দর্পিত বলে। তারপর তার উপরে আপতিত হয় আযাব, য়ে আযাবের সে উপযোগী । তিরমিজি । আমর বিন শোয়াইবের পিতামহ থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, মহাবিচারের দিন দান্তিকদেরকে পিপীলিকার মতো নিকৃষ্ট ও নগণ্য হিসেবে পুনরুখিত করা হবে। সেদিন তারা হবে লাঞ্চুনা ও অবমাননা দ্বারা পরিবেষ্টিত । এভাবে তাদেরকে প্রবেশ করানো হবে সবচেয়ে বেশী দাহিকাশক্তিবিশিষ্ট জাহান্নামের 'বুলাস্‌* নামক প্রকোষ্ঠে। সেখানে তাদেরকে পান করানো হবে “তৃইয়্যানাতুল খাবাল' (দোজখীদের রক্ত ও পুজ)। তিরমিজি । হজরত আসমা বিনতে উমায়েশ বর্ণনা করেছেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, ওই মানুষ মন্দ, যে তোষামদ প্রিয়, দাণ্তিক এবং মহান আল্লাহকে ভূলে যায়। তিরমিজি, বায়হাকী । একদিন হজরত ওমর মিম্বরে দাড়িয়ে বললেন, হে জনতা! শোনো, রসুল স. বলেছেন, আল্লাহ্র জন্য যে বিনয়াবনত হয়, আল্লাহ্‌ তাকে মর্যাদায়িত করেন। তখন সে হয় নিজের দৃষ্টিতে নগণ্য, কিন্তু জনসাধারণের দৃষ্টিতে মহান । আর যে ব্যক্তি নিজেকে মর্যাদামগ্তিত মনে করে, আল্লাহ্‌ তাকে অপমানিত করেন । ফলে সে হয় স্বদৃষ্টিতে সমুন্নত, কিন্তু জনতার দৃষ্টিতে কুকুর ও শুকর অপেক্ষা তুচ্ছ। আল্লাহৃতায়ালাই সর্বোত্তম পরিজ্ঞাতা ৷ ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস একবার বললেন, তওরাতের প্রথম পনেরো আয়াতের মধ্যেই রয়েছে আলোচ্য আয়াতের অনুকূল নির্দেশ। একথা বলার পর তিনি পাঠ করলেন___ "ওয়ালা তাজ্আ'ল মাআ'ল্লহি ইলাহান্‌ আখারা" (আল্লাহ্‌র সঙ্গে অন্য কাউকে উপাস্য সাব্যস্ত কোরো না)। পরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ “এ সমস্তের মধ্যে যেগুলো মন্দ, সেগুলো তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য ।' এখানে “এ সমস্তের মধ্যে' কথাটির অর্থ__ শরিয়তের এ সকল নির্দেশ ও নিষেধাজ্ঞাসমূহের মধ্যে । উল্লেখ্য যে, শরিয়ত কোনো কোনো বিষয়কে বৈধ করেছে, আবার কোনো কোনো বিষয়কে করেছে অবৈধ । বৈধ বিষয়সমূহ শুভ । আর অবৈধ বিষয়সমূহ অশুভ বা মন্দ । মন্দ বিষয়গুলোই আল্লাহ্‌র নিকটে ঘৃণিত ও নিন্দিত। এর পরের আয়াতে (৩৯) বলা হয়েছে___ “তোমার প্রতিপালক ওহীর দ্বারা তোমাকে যে হেকমত দান করেছেন, এগুলো তার অন্তর্ভুক্ত ।' কামুস রচয়িতা এখানকার 'হিকমত' কথাটির অর্থ করেছেন এভাবে _- ন্যায়পরায়ণতা, জ্ঞান, সহিষ্কুতা, বিনয়, নবুয়ত ও কিতাব (ইঞ্জিল, তওরাত, কোরআন ইত্যাদি) । আমি বলি, এখানকার 'হিকমত' কথাটির অর্থ ফলপ্রসূ বা উপকার প্রদায়ক জ্ঞান । ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।