Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

0) ভুপৃষ্ঠে দন্ততরে বিচরণ করিও না. তুমি তো কখনই পদভরে ভুপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না । এবং উচ্চতায় তুমি কখনই পর্বত-প্রমাণ হইতে পারিবে না। 0 এই সমস্তের মধ্যে যে-গুলি মন্দ সেই গুলি তোমার প্রতিপালকের নিকট ণ্য। / 2 তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন এইগুলি তাহার অন্তর্ভূক্ত । তুমি আল্লাহের সহিত কোন ইলাহ্‌ স্থির করিও না, করিলে তুমি নিন্দিত ও আল্লাহের অনুগ্রহ হইতে দৃরীকৃত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। (0) তোমাদিগের প্রতিপালক কি তোমাদিগের জন্য পুত্র সন্তান নির্ধারিত করিয়াছেন এবং তিনি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাক। প্রথমে বলা হয়েছে-_ “ভুঁ-পৃষ্ঠে দ্ভতরে বিচরণ কোরো না; তুমি তো কখনোই পদভারে তূঁ-পৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না।' একথার অর্থ-_- হে অহমিকাপ্রবণ মানুষ! অহমিকা পরিত্যাগ করো । গর্বোন্ত্ত পদবিক্ষেপ থেকে বিরত হও। কী ভেবেছো তোমরা? মনে করেছো কি যে, তোমাদের দর্পিত পদভারে মৃক্তিকা বিদীর্ণ হবে? এখানে “মারাহান' অর্থ অহমিকাবশতঃ বা দম্তভরে। “মারাহুন' অর্থ প্রতাপপ্রকাশক অভিব্যক্তি বা পরাক্রমপ্রবণ পদবিক্ষেপ। এরপর বলা হয়েছে__- 'এবং উচ্চতায় তুমি কখনো পর্বত প্রমাণ হতে পারবে না।' একথার অর্থ__ হে অর্ধাচীন মানুষ! অহংকারের বশবর্তী হয়ে যতোই তুমি বাড়তে চেষ্টা করো না কেনো, তুমি তো কখনোই পাহাড়ের মতো সুউচ্চ হতে পারবে না। তবে এ বৃথা চেষ্টা পরিত্যাগ করোনা কেনো? কেনো হওনা অনুগত ও বিনয়াবনত? হজরত আয়াজ বিন হাম্মাদ মাজাশিঈ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ আমাকে এই মর্মে প্রত্যাদেশ করেছেন যে, আমরা যেনো একে অপরের প্রতি হই প্রীতিপ্রবণ ও অনহংকারী । যেনো সতত মুক্ত থাকি উন্নাসিকতা থেকে। মুসলিম । হজরত ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার আছে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেন, আল্লাহ এরশাদ করেছেন_-_ অহংকার আমার উত্তরীয় এবং পরাক্রম আমার পরিধেয়। যে ব্যক্তি আমার এই একক পরিচ্ছদকে নিজের দিকে টানতে শুরু করবে, আমি তাকে দোজখে প্রবেশ করাবো । মুসলিম । ভষসীরে মহারাজ. ||| 2|100118.0]।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।