শেষে বলা হয়েছে__ “কর্ণ, চক্ষু, হৃদয় তাদের প্রত্যেকের নিকটে কৈফিয়ত তলব করা হবে ।' একথার অর্থ__ বর্ণিত অঙ্গ তিনটির আনুগত্য ও অনানুগত্য সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে। অথবা এই ত্রয়ী প্রত্যঙ্গকে এই মর্মে প্রশ্ন করা হবে যে, যার সঙ্গে তোমরা ছিলে সে তোমাদের দ্বারা কি কি কাজ করিয়েছে? কিংবা যে ব্যক্তি দেখা, শুনা ও জানার দাবি করে, তার চোখ, কান ও হাদয়কে তার দাবির সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হবে। চোখকে বলা হবে, সত্যিই কি সে দেখেছিলো? কানকে বলা হবে, সে শুনেছে বলে যে দাবি করে, তা কি সত্যিঃ আর হৃদয়কে বলা হবে, তার জানার দাবিটি সত্য না মিথ্যা? হজরত শেকেল বিন হুমাইদ বর্ণনা করেছেন, রসুল স. আমার এক নিবেদনের প্রেক্ষিতে আমার হাত ধরে বলেছিলেন, বলো, হে আমার আল্লাহ্! আমি তোমার সকাশে পরিত্রাণ প্রার্থনা করি কর্ণ, নয়ন, রসনা ও হৃদয়ের পাপ থেকে । আরো পরিত্রাণ যাচ্ঞা করি বীর্য স্বলনজনিত পাপাচার থেকে । আমি সঙ্গে সঙ্গে সেই দোয়াটি স্মৃতিবদ্ধ করে নিয়েছি। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, হাকেম ও বাগবী। হাকেম বলেছেন, হাদিসটি যথাসূত্রসম্লিত। হাদিসটির এক বর্ণনাকারী সাঈদ বলেছেন, এখানে বীর্য স্বলনজনিত পাপাচার থেকে পরিত্রাণ কামনার অর্থ অবৈধস্থানে বীর্যপাত ঘটানো থেকে বক্ষা পাওয়া । মানুষ জ্ঞান আহরণ করে তার ইন্দ্রিয়সমূহের মাধ্যমে । বিশেষ করে চোখ, কান ও হৃদয়ের মাধ্যমে । এগুলো হচ্ছে জ্ঞানাহরণের উপায়, উপকরণ বা পথ । পরিচ্ছন্ন ও পূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে তাই দৃষ্টি, শ্রুতি ও উপলব্িজাত জ্ঞানের সম্মিলন একান্ত জরুরী । সূরা বানী ইসরাইল £ আয়াত ৩৭. ৩৮, ৩৯, ৪০ তেজ ভর হাহ জজ জি ছু ০১/১৮৮৮১।৮১৯০৬৮ ৬০1০৯৮০৮০৮১ 2০৮১৪ ০০১৬০৩০০৭৪৮০৩৪৫৬১৫৪4৩ 20545১9410৬ ৮৩৬4১ ১০৩7০৪৩৩ এ এও ১2258452105 ৮4৬5 গে ু তাফসীরে মাযহারী/৯১ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।