একটি প্রশ্নঃ এই আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় যে, অনুমানভিত্তিক আমল সিদ্ধ নয়। তাহলে তো বলতে হয়, খবরে আহাদ (একক বর্ণনা) এবং কিয়াস (বুদ্ধিবৃত্তিক অনুমান) অননুসরণীয় ৷ কারণ এ দু'টোর দ্বারা প্রত্যাদেশের (ওহীর) মতো অকাট্য ধারণা লাভ করা যায় না। অপ্রসিদ্ধ হাদিসও তো তাহলে পরিত্যাগ করতে হয়। কারণ এগুলো ধারণাকে অধিকতর বলিষ্ঠ ও পরিচ্ছন্ন করতে পারে বটে, কিন্তু ওহীর মতো নিশ্চিত জ্ঞান দিতে পারে না। উত্তরঃ লক্ষণীয় যে, আলোচ্য বাক্যের মাধ্যমে ভিত্তিহীন অনুমানের অনুসরণ নিষিদ্ধ করা হয়েছে। এভাবে অনুসরণ করতে বলা হয়েছে বলিষ্ঠ বিশ্বাসের, সে বিশ্বাস প্রত্যক্ষ প্রত্যাদেশজাত অথবা অপ্রত্যক্ষ প্রমাণজাত (অপ্রসিদ্ধ হাদিস, একক বর্ণনা, এজমা, কিয়াস) __যাই হোক না কেনো। এভাবে 'যে বিষয়ে তোমার জ্ঞান নেই' কথাটির অর্থ দীড়ায়__ যে বিষয়ে তোমার আয়ত্তে কোরআন, হাদিস, এজমা ও কিয়াস সম্পর্কিত প্রমাণ নেই । কোনো কোনো আলেম বলেছেন, এখানে অনুমানভিত্তিক অনুসরণ নিষিদ্ধ করা হয়েছে কেবল আকায়েদ বা বিশ্বাস্য বিষয়সমূহের ক্ষেত্রে। অর্থাৎ কেবল বিশ্বাসের ক্ষেত্রেই ধারণা, খেয়াল, দোদুল্যমানতা ও অনিশ্চিতির অনুসরণ নিষিদ্ধ। কোনো কোনো আলেম আবার বলেছেন, আলোচ্য বাক্যের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে কেবল সাধবী রমণীর প্রতি অপবাদ প্রদান ও মিথ্যা সাক্ষ্য প্রদানকে। সুতরাং এ দু'টো ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আলোচ্য বাক্যের নিষেধাজ্ঞাটি প্রযোজ্য নয়। মুজাহিদ বলেছেন, রসুল স. এর মাধ্যমে আলোচ্য বাক্যে একথাই বলে দেয়া হয়েছে যে_- হে মানুষ! তোমরা সুনির্দিষ্ট প্রমাণ ব্যতিরেকে কাউকে অভিযুক্ত কোরো না। স্বধারণা বা অনুমানের ভিত্তিতে কাউকে দোষারোপ করতে যেয়ো না। কাতাদা বলেছেন, আলোচ্য নির্দেশনাটির মর্মার্থ এই যে__ তোমরা অদর্শিত, অশ্রুত ও অজানিত বিষয়াবলীকে দর্শিত, শ্রুত ও জানিতরূপে প্রকাশ কোরো না। আমি বলি, যথাসূত্রে বর্ণিত খবরে আহাদ, যথার্থ কিয়াস অথবা দু'জন পুরুষ ও একজন নারীর সাক্ষ্য দ্বারা প্রমাণিত বিষয়কে মান্য করা ওয়াজিব (অত্যাবশ্যক) । প্রত্যাদেশ বা কোরআন এবং এজমা বা একমত্য একথাই বলে। যেমন, এক আয়াতে বলা হয়েছে__ “মুসলমানদের বিভিন্ন সম্প্রদায় থেকে ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য একটি দল কেনো বিদেশে গমন করে না।' আর এক আয়াতে বলা হয়েছে___ “হে বিচক্ষণ ব্যক্তিবর্গ! প্রজ্ঞাশ্রয়ী হও।' অন্য আর এক আয়াতে বলা হয়েছে___ “তোমাদের পুরুষদের মধ্য থেকে দু'জন পুরুষকে সাক্ষী নির্বাচন করো'। সুবিদিত হাদিসসমূহের মাধ্যমেও একথার প্রমাণ এসেছে যে, রসুল স. তার কোনো কোনো সহচরকে ধর্মপ্রচার ব্যপদেশে অন্যত্র প্রেরণ করতেন। অতএব খবরে আহাদ অথবা কিয়াসকে সুনিশ্চিত বলা না গেলেও তা অনুসরণীয় । অর্থাৎ এগুলোর উপর আমল করা জরুরী । কোরআন মজীদে এরকমই নির্দেশ দেয়া হয়েছে। তাফসীরে মাযহারী/৯০ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।