তাকে সাহায্য করা হয় তার পাপমোচন করে এবং তার হত্যাকারীকে দোজখে প্রবেশ করিয়ে । এরকম বলেছেন মুজাহিদ । কাতাদা বলেছেন, এখানে “কানা' কথাটির সর্বনাম প্রযুক্ত হয়েছে নিহত ব্যক্তির উত্তরাধিকারীর সংগে । অর্থাৎ 'সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই।' কথাটির অর্থ এখানে__- নিহত ব্যক্তির উত্তরাধিকারী তো সাহায্যপ্রাপ্ত অবশ্যই হয়েছে। শরিয়তানুসারে বিচারক তাকে সাহায্য করতে বাধ্য । কোনো কোনো তাফসীরকার আবার বলেছেন, এখানকার সর্বনামটি সংযুক্ত হবে হত্যাকারীর সঙ্গে । এভাবে বক্তব্যটির মর্মার্থ দাড়াবে __ নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা কিসাস গ্রহণের ক্ষেত্রে অতিরঞ্জন করতে পারবে না। এরকম অতিরঞ্জন ও বাড়াবাড়ির হাত থেকে শরিয়ত তাকে সাহায্য করেছে। তাই এখানে বলা হয়েছে, 'সে তো (হত্যাকারী তো) সাহায্যপ্রাপ্ত হয়েছেই' । 49:3০৩-50৯50৫18570৩825 পচ 2 প পপ পা 4৫ স্পা এগ ৩১০৩৬ ৩৪০ ০/১৪৯9১ 7] পিতৃহীন বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রতি পালন করিও; প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। প্রথমে বলা হয়েছে-_- 'পিতৃহীন বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়ো না।' একথার অর্থ__ হে বিশ্বাসীগণ! যতক্ষণ পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক পিতৃহীন বা এতিম প্রাপ্তবয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তার সম্পত্তির যথাসংরক্ষণ নিশ্চিত কোরো । ব্যবসায়ে বা অন্য কোনো বৈধ উপায়ে তাদের সম্পদ বৃদ্ধির চেষ্টা কোরো। আত্মসাৎ বা অপব্যবহারের অসদুদ্দেশ্য নিয়ে তাদের সম্পদ স্পর্শ কোরো না। এরপর বলা হয়েছে___ “এবং প্রতিশ্রীতি পালন কোরো ।' একথার অর্থ __ হে বিশ্বাসীরা! তোমরা আল্লাহ্র বিধানানুসারে জীবন-যাপন করবার জন্য তার সঙ্গে যে অংগীকারে আবদ্ধ হয়েছো, সেই অংগীকার পূর্ণ কোরো এবং মানুষের সঙ্গে যদি কোনো বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো, তবে সে প্রতিজ্ঞাও অটুট রেখো। শেষে বলা হয়েছে-__ 'প্রতিশ্রতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবেই ।" একথার অর্থ__ অংগীকার পূরণ অত্যাবশ্যক । এই অত্যাবশ্যকতা যথানিয়মে প্রতিপালিত হয়েছে কিনা, সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। এরকমও অর্থ হতে পারে যে___ জিজ্ঞাসাবাদ করা হবে কেবল প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে এবং প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তিও তাদেরকে অবশ্যই দেয়া হবে। তাফসীরে মাযহারী/৮৮ টু ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।