Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সদস্যরা তাদের আপনাপন প্রতিবেদন পেশ করে। একজন বলে, আমি এক মুসলমানের পিছনে লেগেছিলাম । আমার প্ররোচনায় সে তার স্ত্রীকে তালাক দিয়েছে । ইবলিস বলে, হতে পারে সে হয়তো আবার বিবাহ করবে। দ্বিতীয় জন বলে, আজ আমি একজনকে তার পিতা-মাতার অবাধ্য করেছি । ইবলিস বলে, সে হয়তো আবার তার পিতা-মাতার বাধ্যগত হবে। তৃতীয় জন বলে, আমার কুমন্ত্রণার প্রভাবে আজ একজন মুসলমান মুশরিক হয়ে গিয়েছে। ইবলিস বলে, তোমার কর্ম উত্তম। চতুর্থজন বলে, আজ আমি একজনকে এমনভাবে প্ররোচিত করেছি যে, সে তার মুমিন ভ্রাতাকে হত্যা করেছে। ইবলিস বলে, তুমিই সবেত্তিম। একথা বলে ইবলিস তার মস্তকে মুকুট পরিয়ে দেয়। ইবনে হাব্বান তার “সহীহ্‌' পুস্তকে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। তো আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেনো বাড়াবাড়ি না করে; সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই।' এখানে “ওয়ালী' অর্থ উত্তরাধিকারী, যে নিহত ব্যক্তির মৃত্যুর পর তার সকল কাজের জিম্মাদার বা দায়িতৃপ্রাপ্ত। “সুলতানা অর্থ এখানে শক্তি এবং কিসাস গ্রহণের অধিকার । “লা ইউস্রিফু ফীল্‌ কৃত্লি' (হত্যার ব্যাপারে সে যেনো বাড়াবাড়ি না করে) কথাটির উদ্দেশ্য এখানে দু'টি__ ১. উত্তরাধিকারী এক্ষেত্রে সীমালংঘন করতে পারবে না। অর্থাৎ যাকে হত্যার অধিকার তার নেই, তাকে সে মৃত্যুদণ্ড দিতে পারবে না। স্মর্তব্য যে, জ্ঞানবানেরা কখনো এমন কাজ করে না, যা ইহকাল ও পরকালে ডেকে আনে ধ্বংস। ২. হজরত ইবনে আব্বাস এবং অধিকাংশ কোরআন ব্যাখ্যাতা বলেছেন, নিহত ব্যক্তির উত্তরাধিকারী কিসাসের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারবে না। অর্থাৎ হত্যাকারী ব্যতীত অন্য কাউকে হত্যা করতে পারবে না। উল্লেখ্য যে, মুর্খতার যুগের মানুষ কেবল হত্যাকারীকে বধ করাকে যথেষ্ট মনে করতো না, হত্যাকারীর সম্মানিত কোনো নিকটজনকেও হত্যা করে বসতো । হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, হত্যাকারী একজন হলে কেবল একজনকে অর্থাৎ কেবল হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেয়া যাবে। একজনের বদলে একটি দলকে হত্যা করা যাবে না। অথচ নিহত ব্যক্তির বদলে হত্যাকারীসহ তার আত্মীয়-স্বজনের একটি দলকে হত্যা করাই ছিলো মূর্খতার যুগের রীতি। কাতাদা যাবে । অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে । কিন্তু তাকে মুছলাহ্‌ করা যাবে না (নাক, কান অথবা অন্য কোনো অঙ্গ-প্রতঙ্গ কর্তন করা যাবে না)। ইন্ত্রাহ কানা মান্সূরা (সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই) কথাটির অর্থ__ অন্যায়ভাবে নিহত ব্যক্তি দুনিয়া ও আখেরাত উভয় স্থানে সাহায্যপ্রাপ্ত। দুনিয়ায় শরিয়তানুসারে তার হত্যাকারীর উপর কিসাস প্রয়োগ করা হয়। আর আখেরাতে টু তাফসীরে মাযহারী/৮৭ ॥111|.0|1100119.0011

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।