Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, “আল্লাহ্‌ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ তার রসুল" এ কথার সাক্ষ্য যে দেয়, তাকে হত্যা করা বৈধ নয়, যদি না সে হয় বিবাহিত ব্যভিচারী, হত্যাকারী ও ধর্মত্যাগী ৷ বোখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ । উল্লেখ্য যে, এখানে “ধর্মত্যাগী' অর্থ মুরতাদ হয়ে যাওয়া নয়। কারণ সে তো তখন আর “লা ইলাহা ইল্পাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ্‌* কলেমার সাক্ষ্যদাতা থাকে না। বরং এখানে 'ধর্মত্যাগী' অর্থ বেদাতী, যারা আহলে সুন্নত ওয়াল জামাতকে পরিত্যাগ করেছে। বিদ্রোহ ঘোষণা করে হয়েছে রাফেজী, খারেজী ইত্যাদি। হজরত ইবনে মাসউদের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, মহাবিচারের দিনে সর্বপ্রথম মীমাংসা করা হবে অযথার্থ রক্তপাতের । বোখারী, মুসলিম । হজরত বারা বিন আজীবের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, কোনো মুমিনকে অবৈধভাবে হত্যার তুলনায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া তুচ্ছ। উত্তমসূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা । বায়হাকী হাদিসটির সংগে অতিরিক্ত সংযোজন করেছেন__ যদি আকাশ ও পৃথিবীর সকল অধিবাসী একযোগে জাহান্নামে প্রবেশ করাবেন। হজরত বুরাইদা থেকে নাসাঈ উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, সারা পৃথিবী ধবংস হওয়া কোনো বিশ্বাসীকে হত্যা করার তুলনায় তুচ্ছ। হজরত আবু হোরায়রা থেকে ইবনে মাজা উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি অর্ধেক কথা বলেও কোনো মুমিনের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, বিচার দিবসে তার দু'চোখের মধ্যবর্তী স্থানে লিখা থাকবে “আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত'। ইসপাহানী লিখেছেন, ইবনে ওয়াইনাহ্‌ "অর্ধেক কথা'র ব্যাখ্যা করেছেন এভাবে__- সে “উকৃতুল্‌'€তাকে হত্যা করো) কথাটি পুরোপুরি উচ্চারণ করবে না, বলবে কেবল 'উকৃ'। হজরত ইবনে ওমর থেকে বায়হাকীও এরকম হাদিস বর্ণনা করেছেন। হজরত মুয়াবিয়া থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ ইচ্ছা করলে সকল পাপীকে ক্ষমা করে দিবেন, ওই ব্যক্তি ব্যতীত__ যে সত্য- প্রত্যাখ্যানকারী অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়েছে, অথবা কাউকে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে । নাসাঈ বর্ণনাটিকে বিশুদ্ধ আখ্যা দিয়েছেন। হজরত আবু দারদা থেকে আবু দাউদও এরকম হাদিস উল্লেখ করেছেন। আর ওই হাদিসের সূত্রপরম্পরাকে প্রত্যয়ন করেছেন ইবনে হাব্বান ও হাকেম । হজরত আবু মুসা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সকাল হলেই ইবলিস তার বাহিনীকে ছেড়ে দেয় এবং বলে, আজ কোনো মুসলমানকে যে পথভ্রষ্ট করবে, আমি তার মস্তকে মুকুট পরাবো। দিবাবসানে তার বাহিনীর ব্ী ভক্ষসীরে মহানী।”৬ . ||||||.811100|18.007

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।