জিজ্ঞেস করলাম তারপর? তিনি স. বললেন, দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করা। আমি পুনরায় বললাম তারপর? তিনি স. বললেন, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা । বোখারী , মুসলিম । পরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হয়ো না, উহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ ।' আলোচ্য আয়াতের মাধ্যমে অবৈধ যৌন চরিতার্থতাকে নিষিদ্ধ করা হয়েছে৷ কারণ স্বরূপ বলা হয়েছে, অবৈধ যৌনাচরণ একটি ঘৃণ্য, অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এতে করে নৈতিক ও সমাজ জীবনে সৃষ্টি হয় অশান্তি ও বিশৃঙ্খলা । হজরত বুরাইদা থেকে বাধ্যার কর্তৃক বর্ণিত হয়েছে রসুল স. বলেছেন, সপ্ত আকাশ ও পৃথিবী বৃদ্ধ ব্যভিচারীকে অভিসম্পাত দেয়। আর দোজখে ব্যভিচারীর লজ্জাস্থান থেকে যে দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধে অন্যান্য দোজখবাসীও কষ্ট পাবে। হজরত আনাস থেকে আল খারাবাতি কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, ব্যভিচারপরায়ণ ব্যক্তি মূর্তিপূজকের মতো । হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, ব্যতিচারকালে ইমান বের হয়ে ব্যভিচারীর মন্তকের উপরে ঝুলতে থাকে। ব্যভিচার থেকে বিরত হলে ইমান পুনরায় প্রবেশ করে তার ভিতরে । আবু দাউদ, তিরমিজি, বায়হাকী, হাকেম । বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন তার ইমান থাকে না। তেমনি চোর চুরি করার সময় ও মদ্যপায়ী মদ্যপানের সময়ও ইমান তাদের মধ্যে থাকে না। এর পরের আয়াতে (৩৩) বলা হয়েছে__ “আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না ।'এখানে “নাফস্' শব্দটির দ্বারা বুঝানো হয়েছে মুসলমান এবং জিম্মিকে (জিজিয়া প্রদানের মাধ্যমে নিরাপত্তা প্রাপ্ত কাফেরকে)। আর এখানে “যথার্থ কারণ ব্যতিরেকে কথাটির অর্থ শরিয়তসম্মত দপ্তাজ্ঞা ব্যতিরেকে । যেমন, কিসাস (হত্যার বদলে হত্যা), ব্যভিচার, রাষ্ট্রত্রোহীতা, ধর্মদ্বোহীতা, সাহাবীগণকে গালমন্দ করা ইত্যাদি ব্যতিরেকে । অর্থাৎ শরিয়তসম্মত হত্যার দপ্ডাজ্ঞা কার্যকর করা নিষিদ্ধ নয় । যেমন ধর্মদ্রোহীতা সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে__“যারা আল্লাহ্ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করে বেড়ায় তাদের শাস্তি এই যে, তাদেরকে হত্যা করা হবে।' রাষ্ট্রত্রোহীতা সম্পর্কে বলা হয়েছে__ 'তোমরা বদলে প্রাণ ।' ॥॥||||.2100|18,00] ক্ষীর সাহার
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।