এরকমও হওয়া সম্ভব যে, আলোচ্য আয়াত পরবর্তী আয়াতের ভূমিকা বা মুখবন্ধস্বরপ। কারণ পরবর্তী আয়াতে দারিদ্রের ভয়ে সন্তান হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। ছ্যর্থহীনভাবে একথাও বলা হয়েছে যে, আল্লাহ্তায়ালাই সকলের রিজিক দিয়ে থাকেন । সুতরাং রিজিকের স্বল্পতার আশংকায় সন্তান হত্যা মহাপাপ। সূরা বানী ইসরাইল $ আয়াত ৩১, ৩২, ৩৩ পা কপাপের্শ ঠা ৬৮০৩৬০৩০৩৯৪ ১454355, ১৫450951182 - ৩৮০) 2312০ 559195 ০১৩৮০ ০7055 456405904456৩5৬-08 ১০০5১৮০স৬ টিচার 0) তোমাদিগের সন্তানদিগকে দারিদ্র্য-ভয়ে হত্যা করিও না। উহাদিগকে ও তোমাদিগকে আমিই জীবনোপকরণ দিয়া থাকি । উহাদিগকে হত্যা করা মহাপাপ। 7) অবৈধ যৌন-সংযোগের নিকটবর্তী হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ । [0 আল্লাহ্ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না! কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তারাধিকারীকে তো আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়াছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে; সে তো সাহায্য-প্রাপ্ত হইয়াছেই। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে মানুষ! সম্তান প্রতিপালন করতে গিয়ে তোমরা দরিদ্র হয়ে যাবে, এই আশংকায় তোমরা তোমাদের কন্যা-সন্তানদেরকে বধ কোরো না। কারণ তাদের জীবনোপকরণ প্রদানের অধিকার, ক্ষমতা ও দায়িত্ব তোমাদের নয়, আমার । আমিই তাদেরকে ও তোমাদেরকে জীবনোপকরণ দান করে থাকি । সুতরাং তোমরা তাদেরকে হত্যা করে মহাপাপী হয়ো না। হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আমি একবার রসুল স.কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! সবচেয়ে বড় পাপ কী £? তিনি স. বললেন, কাউকে আল্লাহ্র সমকক্ষ মনে করা, অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তাফসীরে মাযহারী/৮৪ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।